শিরোনাম
◈ সৌদির পুঁজি-প্রযুক্তি, বাংলাদেশের জনশক্তি: নতুন অংশীদারত্বের প্রত্যাশা ◈ মামদানির বাসভবনে ট্রাম্প, রুদ্ধদ্বার বৈঠক ◈ সরকারি চাকরিজীবীদের জন্য পে-স্কেলের পর আরও এক সুখবর ◈ মোবাইল টাওয়ারে চুরি বেড়েছে, ২০ মাসে ১৬ হাজার মিটার কেব্‌ল ও ২ হাজার ব্যাটারি লুট ◈ বঙ্গোপসাগরে শক্তিশালী হচ্ছে নিম্নচাপ, ঘূর্ণিঝড় ‘অর্ণবের’ আশঙ্কায় ওড়িশা-অন্ধ্রে সতর্কতা ◈ পাসপোর্ট হারানো, চুরি বা বিনষ্ট হলে প্রথমবার দণ্ড ফি নেই, দ্বিতীয়বার থেকে ১০ হাজার টাকা ◈ দুই বছরেও চালু হয়নি মহেশখালীর ৮ হাজার ২৯৮ কোটি টাকার তেল পাইপলাইন ◈ বিশ্বনেতাদের সঙ্গে জাতিসংঘের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ২৪ সেপ্টেম্বর শেষ হচ্ছে হজ ২০২৭ নিবন্ধন, এখনো নিবন্ধন করেননি ৩৪ হাজারের বেশি ◈ জিয়াউল আহসানের বিষয়ে তথ্য ফাঁসের আশঙ্কায় তারেক সাঈদের ওপর কারাগারে হামলা: পরিবারের দাবি

প্রকাশিত : ২৬ মে, ২০২১, ০৬:১৭ বিকাল
আপডেট : ২৬ মে, ২০২১, ০৬:১৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বরগুনার বেতাগীতে ইয়াশের প্রভাবে মায়ের কোল থেকে পানিতে পরে শিশুর মৃত্যু

মো: সাগর আকন: [২] উপজেলায় আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথে মায়ের কোল থেকে পানিতে পড়ে মো. ইমামুল হাসান (৩) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। ইমামুল বেতাগী উপজেলার দক্ষিণ কালিকাবাড়ি এলাকার মো. স্বপনের ছেলে।

[৩] বুধবার (২৬ মে) সকাল ১১টার দিকে দক্ষিণ কালিকাবাড়ী এলাকার কালিকাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুহৃদ সালেহীন।

[৪] তিনি বলেন, ঘূর্ণিঝড় ইয়াস প্রভাব ও পূর্ণিমার জোয়ারের চাপে বিষখালী নদী সংলগ্ন বেতাগী উপজেলার দক্ষিণ কালিকাবাড়ী এলাকার বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকেছে। এছাড়া কোনো কোনো এলাকায় বাঁধ উপচে লোকালয়ে পানি ঢুকছে। এ অবস্থায় স্থানীয়রা আশ্রয়কেন্দ্রে যেতে শুরু করেছেন। সকালে ওই এলাকার মো. স্বপনের স্ত্রী তার শিশু সন্তানকে কোলে নিয়ে আশ্রয়কেন্দ্রে যাচ্ছিলেন।

[৫] এসময় হঠাৎ শিশুটি কোল থেকে পানিতে পড়ে যায়। আর সঙ্গে সঙ্গে জোয়ারের প্রচণ্ড স্রোত শিশুটিকে ভাসিয়ে নিয়ে যায়। পরে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করে শিশুটিকে মৃত অবস্থায় পানি থেকে উদ্ধার করেন।

[৬] এ ঘটনায় ওই পরিবারটিকে আর্থিক সহায়তা দেওয়া হবে বলেও জানান ইউএনও। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ