শিরোনাম
◈ বাংলাদেশে টমেটো ও আলুর সংগ্রহ-পরবর্তী বিভিন্ন পর্যায়ে নষ্ট এক-তৃতীয়াংশ ধানে ১০.২৪% ◈ ত্রিদেশীয় সিরিজে প্রথম ম‌্যাচ সন্ধ‌্যায়, মু‌খোমু‌খি বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে ◈ মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ চূড়ান্ত ◈ আগামী ২৪ ঘণ্টায় যেসব বিভাগে বৃষ্টি হতে পারে ◈ উত্তরায় কিশোর গ্যাংয়ের দাপট, মাদক সিন্ডিকেট ও দখলদারি নিয়ন্ত্রণে ‘দে লাড়া’ গ্রুপ (পিচ্চি সানি) ◈ ইমরান খান, ক্যালিস, ও সোবার্সের তালিকায় সাকিব আল হাসান ◈ ভারত কোটি টাকা আয় করবে, আর বঞ্চিত হ‌বে ওয়েস্ট ইন্ডিজ? ◈ হুতির হামলা আম‌লে নি‌চ্ছে না  সৌ‌দি আরব, যথাসময়ে এশিয়ান কাপ ফুটবল আয়োজনের ঘোষণা ◈ উপসাগরীয় অবকাঠামোয় ইরানের নিখুঁত হামলা, চাপে যুক্তরাষ্ট্রের যুদ্ধপরিকল্পনা ◈ গণপিটুনিতে ৯ মাসে ১৭১ মৃত্যু, ‘মব’ কি সংঘবদ্ধ অপরাধের নতুন কৌশল?

প্রকাশিত : ২৬ মে, ২০২১, ০৩:১৭ দুপুর
আপডেট : ২৬ মে, ২০২১, ০৩:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আইসিসি বোলিং র‌্যাঙ্কিংয়ে সেরা দুইয়ে উঠেছেন মিরাজ

রাহুল রাজ: [২] আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সবশেষ ওয়ানডে বোলিং র‌্যাঙ্কিংয়ে সেরা দুইয়ে উঠে এসেছেন টাইগার স্পিনার মেহেদী হাসান মিরাজ। লঙ্কানদের বিপক্ষে বল হাতে দুর্দান্ত পারফর্ম করে পাঁচ থেকে তিন ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে উঠে এসেছেন তিনি। যা কোন বাংলাদেশীরও সেরা বোলিং র‌্যাঙ্কিং।

[৩] লঙ্কানদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বল হাতে অসাধারণ ছিলেন এই স্পিনার। ১০ ওভার বোলিং করে মাত্র ২৯ রান খরচায় নেন ৪ উইকেট। দ্বিতীয় ওয়ানডেও সেই ধারাবাহিকতা বজায় রাখেন তিনি। লঙ্কানদের গুড়িয়ে দিয়ে ১০ ওভার বোলিং করে এবার মাত্র ২৮ রান খরচায় নেন ৩ উইকেট।

[৪] পরপর দুই ম্যাচে অসাধারণ পারফর্ম করে সেরা দুইয়ে উঠে এসেছেন মিরাজ। তার রেটিং ৭২৫। তার উপরে আছেন কেবল নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্ট। তার রেটিং ৭৩৭। সেরা পাঁচে যথাক্রমে তিনে মুজিব, চারে ম্যাট হ্যানরি ও পাঁচে জাসপ্রিত বুমরাহ অবস্থান করছেন। এদেরকে টপকে উপরে উঠে এসেছেন মিরাজ।

[৫] বাংলাদেশীদের মধ্যে সেরা দশে প্রবেশ করেছেন মোস্তাফিজও। ৮ ধাপ এগিয়ে ৬৫২ রেটিং পয়েন্ট নিয়ে নয় নম্বরে অবস্থান করছেন এই পেসার।

[৬] এর আগে ঘরের মাঠে উইন্ডিজদের বিপক্ষে দারুণ বোলিং করে সেরা চারে প্রবেশ করেন মিরাজ। পরবর্তীতে নিউজিল্যান্ড সফরে আশানুরূপ ফল না করায় এক ধাপ পিছিয়ে পাঁচে যেতে হয় তাকে। তবে এবার তিন ধাপ এগিয়ে সেরা অবস্থানে উঠে এলেন তিনি।- আইসিসি

  • সর্বশেষ