শিরোনাম
◈ প্রিপেইড মিটারে মাসিক চার্জ থাকছে না: বিদ্যুৎমন্ত্রী ◈ আসন্ন সিটি নির্বাচনে প্রার্থী ঘোষণা করবে এনসিপি, রাতে জরুরি সংবাদ সম্মেলন ◈ ৫০০ টাকার ভাড়া নিয়ে টানাপোড়েন: চিকিৎসা না পেয়ে নবজাতকের মর্মান্তিক মৃত্যু ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়ির সামনে থেকে সরিয়ে দিলো যুবদল নেতা নয়নকে, ভিডিও ভাইরাল ◈ আগের নীল পোশাকে ফিরতে যাচ্ছে পুলিশ, নতুন ইউনিফর্মে অসন্তোষ! ◈ ছাত্র আন্দোলনের মামলায় ৬৩% আসামি নির্দোষ: পিবিআইয়ের তদন্তে মিলছে না অভিযোগের প্রমাণ ◈ আচমকা বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন করেন প্রধানমন্ত্রী  ◈ ৪ হাজার কোটি টাকার হিট প্রকল্পে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ: প্রকল্প নিয়ে নাখোশ বিশ্বব্যাংক, ক্ষুব্ধ শিক্ষামন্ত্রী ◈ এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে মঙ্গলবার সিঙ্গাপুরের বিরু‌দ্ধে লড়‌বে বাংলা‌দেশ ◈ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ঘাঁটিতে হামলার জন‌্য ইরানকে সহায়তা কর‌ছে রাশিয়া, দাবি জেলেনস্কির

প্রকাশিত : ২৬ মে, ২০২১, ০২:২২ দুপুর
আপডেট : ২৬ মে, ২০২১, ০২:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মসিকের উদ্যোগে নগরীর ১১ টি পয়েন্টে মাস্ক ক্যাম্পেইন

আল আমীন:[২] করোনা ভাইরাসের সংক্রমন প্রতিরোধে মাস্ক পরিধানে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) উদ্যোগে টাউন হল মোড়ে মাস্ক ক্যাম্পেইন উদ্বোধনের মাধ্যমে নগরীর ১১টি পয়েন্টে ক্যাম্পেইন কার্যক্রমের উদ্বোধন করেন মেয়র মোঃ ইকরামুল হক টিটু।

[৩] উদ্বোধনকালে মেয়র বলেন, করোনার দ্বিতীয় ঢেউ সারা বিশ্বের ন্যায় বাংলাদেশকেও ঝুঁকির মধ্যে ফেলেছে। প্রতিনিয়ত করোনা সংক্রমণ ও মৃত্যুর হার বৃদ্ধি পাচ্ছে। তাই নিয়মিত এবং সঠিক নিয়মে মাস্ক পরিধানের কোন বিকল্প নেই। তিনি আরো বলেন, করোনার প্রথম ঢেউ মোকাবেলায় ইতোমধ্যে আমরা কয়েক লক্ষ মাস্ক বিতরণ করেছি।

[৪] আজ এই ক্যাম্পেইনের মাধ্যমে ৩০ হাজার মাস্ক বিতরণ করা হবে। মেয়র সকলের প্রতি আহবান রেখে বলেন, নিজের ও পরিবারের সুস্থতার স্বার্থে আসুন সবাই মাস্ক পরিধান করি। সকলে ঐক্যবদ্ধভাবে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি অনুসরণ করে দেশকে করোনামুক্ত রাখি।

[৫] টাউনহল মোড়ে মাস্ক ক্যাম্পেইন উদ্বোধনকালে প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন, সচিব রাজিব কুমার সরকার, প্রধান ভান্ডার ও ক্রয় কর্মকর্তা অন্নপুর্ণা দেবনাথ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ, বিডি ক্লিন সদস্যবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা কাঞ্চন কুমার নন্দি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

[৬] এছাড়া নগরীর অন্যান্য পয়েন্টসমূহ- চরপাড়া, গাঙ্গিনাপাড়, ব্রীজ মোড়, শম্ভুগঞ্জ, মাসকান্দা বাজার, নতুন বাজার, রেল স্টেশন, জিরো পয়েন্ট, ত্রিশাল বাসস্ট্যান্ড, ও বাকৃবি শেষ মোড়ে সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর ও সিটি কর্পোরেশনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়