শিরোনাম
◈ হরমুজ প্রণালী নিয়ে পাল্টাপাল্টি ব্ক্তব্য, কোন পথে সমাধান ◈ গভীর রাতে লাইভ: সংসদ নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ ৬০ হাজার টন ডিজেল আসছে মালয়েশিয়া থেকে ◈ বৈশাখে ইলিশ আকাশছোঁয়া, সবজিতেও আগুন: মধ্যবিত্তের পান্তা-ইলিশ এখন স্বপ্ন ◈ সাতটি আইডি দিয়ে ছড়ানো হয় ভিডিও, হামলার নেতৃত্বে ছিলেন রাজনৈতিক দলের নেতা ◈ মাত্র এক ইঞ্চি দূরে থাকা চুক্তি শেষ মুহূর্তে ভেস্তে যায়: আরাগচি ◈ সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ ◈ প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে সুড়ঙ্গ ও টানেল যা বহিঃশত্রুর আক্রমণ থেকে পরিবারকে সুরক্ষা দেবে ◈ ইরানে নতুন করে হামলার চিন্তা ট্রাম্পের, দাবি ওয়াল স্ট্রিট জার্নালের ◈ আবারও রিয়াল মাদ্রিদে ফিরছেন টনি ক্রুস

প্রকাশিত : ২৫ মে, ২০২১, ০৫:১২ বিকাল
আপডেট : ২৫ মে, ২০২১, ০৫:১৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এলাকাভিত্তিক লকডাউন হলেও ব্যাংক খোলা থাকবে: বাংলাদেশ ব্যাংক

সমীরণ রায়: [২] মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপনে সব তফসিলি ব্যাংকে এ নির্দেশনা দেওয়া হয়।

[৩] এতে বলা হয়, করোনাভাইরাসের বিস্তার রোধে মহানগর বা জেলা প্রশাসন কর্তৃক স্থানীয়ভাবে লকডাউন ঘোষিত হলে সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে আলোচনা করে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা যাবে। এ ক্ষেত্রে শাখার কর্মকর্তা ও কর্মীদের যাতায়াত নির্বিঘ্ন রাখার বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনকে জানাতে হবে।

[৪] এতে আরও বলা হয়, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা দেয়া হয়।

[৫] বর্তমানে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দেশব্যাপী সর্বাত্মক লকডাউনের আওতায় ব্যাংকিং কার্যক্রমের সময়সীমা কমানো হয়েছে। সকাল ১০ থেকে বেলা আড়াইটা পর্যন্ত এখন লেনদেন হচ্ছে, যা বহাল থাকবে ৩০ মে পর্যন্ত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়