শিরোনাম
◈ পদত্যাগ করলেন ঢাবি ভিসি অধ্যাপক নিয়াজ আহমদ খান ◈ বগুড়া ও শেরপুরের উপনির্বাচন কবে নাগাদ, জানালো ইসি ◈ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিষয়ে সভা ◈ জামায়াত আমিরের স্ত্রীসহ সংরক্ষিত মহিলা আসনে আলোচনায় যারা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ◈ নগদে বিনিয়োগে আগ্রহী জামায়াতের এমপি ব্যারিস্টার আরমান! ◈ মদকাণ্ডে আটকের খবরে তোলপাড়, যা বললেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী! ◈ গ্রোসারি শপ, চা-পান চটপটি-ফুচকাসহ দেশি খাবারের সমাহার, প্রাচীন সভ্যতার দেশে যেন এক টুকরো বাংলাদেশ! ◈ ইরানে শোক র‍্যালিতে শিক্ষার্থীদের সরকারবিরোধী বিক্ষোভ ◈ যে কারণে আজ ২ ঘণ্টার জন্য মোবাইল ফোনের নেটওয়ার্ক বিচ্ছিন্ন হতে পারে

প্রকাশিত : ২৫ মে, ২০২১, ০৫:০৩ বিকাল
আপডেট : ২৫ মে, ২০২১, ০৫:০৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতে কমেছে করোনা শনাক্তের সংখ্যা, অব্যাহত মৃত্যুর রেকর্ড

রাকিবুল রিফাত: [২] সোমবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় ২৪ ঘণ্টায় নতুন করে দেশটিতে মৃত্যু হয়েছে আরও ৪ হাজার ৪৫৪ জনের এ নিয়ে দেশটিতে মোট প্রাণহানি ৩ লাখ ৭ হাজার ছাড়িয়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেস

[৩] গত ২৪ ঘন্টায় নতুন করোনা পজেটিভ হয়েছে ২ লাখ ২২ হাজারের বেশি। বর্তমানে ভারতে সক্রিয় রোগির সংখ্যা প্রায় ২৭ লাখ ২১ হাজার। দেশটিতে এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ২ কোটি ৬৭ লাখ ৫২ হাজার।

[৪] সবচেয়ে ভয়াবহ অবস্থা দিল্লি ও মহারাষ্ট্রে। সংক্রমণের শীর্ষে আছে মহারাষ্ট্র। যেখানে মে মাসে সংক্রমণের তুলনায় মৃত্যুহার সবচেয়ে বেশি দিল্লিতে। মে মাসের প্রথম তিন সপ্তাহে রাজধানী দিল্লিতে মৃত্যুহার ২ দশমিক ৫৪ শতাংশ। যা ভারতের গড় মৃত্যুহারের প্রায় দ্বিগুণ।

[৫] ভারতে সংক্রমণ মোকাবেলায় ১৯ কোটি ৮৪ লাখ মানুষকে করোনার টিকা দেওয়া হয়েছে। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল

  • সর্বশেষ
  • জনপ্রিয়