শিরোনাম
◈ দলীয় নেতাকর্মীদের চাঙা করার চেষ্টা করছে বিএনপি ◈ নারী এশিয়ান কাপে চীনের কাছে ২-০ গো‌লে হারলো বাংলাদেশ ◈ ফুটবল ম্যাচ শুরুর আগেই সমর্থকের রহস্যময় মৃত্যু, আহত ৪৭ ◈ এলাকায় মাইকিং— ‘সাউন্ডবক্স বাজালে কবরস্থানে দাফন করতে দেওয়া হবে না’ (ভিডিও) ◈ কোচিং সেন্টার শতভাগ বন্ধ করতে হবে: শিক্ষামন্ত্রী ◈ ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে সব উপদেষ্টাদের মাঠে নামতে হবে: নাহিদ ইসলাম ◈ জুলাই সনদের সাথে গণভোট বাতিল হওয়ার কোনো সম্পর্ক নেই : আইনমন্ত্রী ◈ দলীয় পদ ছাড়লেন জোনায়েদ সাকি ◈ কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানার আগুনে, ৫ জনের মরদেহ উদ্ধার (ভিডিও) ◈ বিমান ভূপাতিত হলে কী করেন পাইলট? জানুন টিকে থাকার বাস্তব গল্প

প্রকাশিত : ২৪ মে, ২০২১, ০৬:১১ বিকাল
আপডেট : ২৪ মে, ২০২১, ০৬:১১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নিজের সফলতা নিয়ে দেশী কোচকেই কৃতিত্ব দিলেন মিরাজ

নিজস্ব প্রতিবেদক: [২] লঙ্কানদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে সফলতা পেয়ে দেশী দুই কোচকেই কৃতিত্ব দিয়েছেন মিরাজ।

[৩] প্রথম ওয়ানডেতে ১০ ওভারে মাত্র ৩০ রান দিয়ে মিরাজ নিয়েছেন লঙ্কানদের গুরুত্বপূর্ণ ৪টি উইকেট। এর পিছনে বাংলাদেশের স্পিন বোলিং কোচ সোহেল ইসলাম এবং ছোট বেলার কোচ ফাহিম আবেদীনের অবদান রয়েছে বলে মনে করেন তিনি। এই দুজনের পরামর্শ অনুযায় বল করেই পরিকল্পনা অনুযায় সফল হয়েছেন।

[৪] সংবাদ সম্মেলনে সফলতার কারণ জানাতে গিয়ে মিরাজ বলেন,আমি তো বোলিং করছি নেটে এবং দেশি যে কোচ আছে তার সঙ্গে আলোচনা করেছি কিভাবে কি করলে ভাল হয়। এছাড়া ফাহিম স্যার তিন চারদিন আগে আমাকে ফোন দিয়েছিলেন, শ্রীলঙ্কায় টেস্ট খেলার সময় থেকেই বোলিংয়ের বিভিন্ন দিক নিয়ে পরামর্শ দিচ্ছেন। আমি চেষ্টা করেছি যেসব মেনে বল করার। আর সোহেল স্যারের সঙ্গে তো এখন সামনে থেকেই কাজ করতে পারছি। আমি মনে করি যে স্যাররা আমাকে ভালো প্রশিক্ষণ দিয়েছে। আমার পরিকল্পনা হল সবসময় যা করি তা করার, রান আটকানো। এতে ব্যাটসম্যান ভুল করলে সুযোগ আসে।

[৫] বোলিংয়ে একসাইড থেকে রান আটকাতে পেরেছি আমি। মাঝখানে আমি এবং মোস্তাফিজ ভাল করেছি। ওভারঅল সবাই ভাল করাতেই কিন্তু জেতা সম্ভব হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়