শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার ◈ নির্বাচন সামনে রেখে যশোর সীমান্তে অবৈধ অস্ত্রের চালান, আতঙ্কে ভোটাররা! ◈ বিএনপির হেভিওয়েট প্রার্থীর প্রচারণায় তামিম ইকবাল (ভিডিও) ◈ জয়ী হলে দলীয় নয়, ঐক্যবদ্ধ সরকার গঠন করবো: ডা. শফিকুর রহমান ◈ মানুষের ভাগ্য বদলাতে বাস্তবসম্মত পরিকল্পনা শুধু বিএনপিরই আছে: তারেক রহমান ◈ সামাজিক বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব: জাতির উদ্দেশে নির্বাচনী ভাষণে নাহিদ ইসলাম

প্রকাশিত : ২৪ মে, ২০২১, ০৫:০৩ বিকাল
আপডেট : ২৪ মে, ২০২১, ০৫:০৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেশে ১০ শতাংশ দম্পতির বন্ধ্যাত্বের সমস্যা রয়েছে

শিমুল মাহমুদ: [২] বিশ্বের ১৬৮ মিলিয়ন দম্পতি ইনফার্টিলিটির সমস্যায় ভুগছেন। এছাড়াও দেশে ১০ শতাংশ দম্পতির বন্ধ্যাত্বের কোনো না কোনো সমস্যা রয়েছে। যা বৈবাহিক জীবন, পারিবারিক জীবন ও সামাজিক জীবনে নানা সমস্যা তৈরি করছে। তাই রোগীদের বন্ধ্যাত্বের সঠিক কারণ চিহ্নিত করার সাথে সাথে সর্বাধুনিক চিকিৎসা প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে এ সমস্যা দূর করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

[৩] রোববার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অবস অ্যান্ড গাইনি বিভাগ আয়োজিত বৈজ্ঞানিক সেমিনারে উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ এ তথ্য জানান। ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্বের সমস্যা ও সমাধানের চ্যালেঞ্জসমূহ চিহ্নিত করা, উত্তরণের উপায় খুঁজে বের করাসহ সর্বাধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করার বিষয়ে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের অংশগ্রহণে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

[৪] উপাচার্য বলেনে, বন্ধ্যাত্বের সমস্যা দূরীকরণে গবেষণা ও বিশ্বব্যাপী পারস্পরিক সহযোগিতামূলক কার্যক্রম জোরদার করতে হবে। এক্ষেত্রে সর্বাধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করার মাধ্যমে নিঃসন্তান দম্পতিদের হাহাকার দূর করতে হবে।

[৫] এ সময় তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অবস এন্ড গাইনি বিভাগ, রিপ্রোডাকটিভ এন্ডোক্রাইনোলজি অ্যান্ড ইনফার্টিলিটি বিভাগ যাতে বন্ধ্যাত্বের সমস্যা দূরীকরণে বিরাট অবদান রাখতে পারে সেক্ষেত্রে প্রয়োজনীয় সব ধরনের সহায়তার আশ্বাস প্রদান করেন।

[৬] বৈজ্ঞানিক সেমিনারে বিএসএমএমইউ-এর উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, অবস গাইনি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. তৃপ্তি রাণী দাস, যুক্তরাজ্যের লন্ডনের হোমারটন ইউনিভার্সিটি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. অনিল গুডি প্রমুখ বক্তব্য রাখেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়