শিরোনাম
◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের

প্রকাশিত : ২৪ মে, ২০২১, ০৪:০৬ দুপুর
আপডেট : ২৪ মে, ২০২১, ০৪:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শিকলে বাঁধা যুবককে অজ্ঞান অবস্থায় খাল থেকে উদ্ধার

সাগর আকন:[২] বরগুনার পাথরঘাটায় শিকলে বাঁধা এক যুবককে অজ্ঞান অবস্থায় খাল থেকে উদ্ধার করা হয়েছে। সোমবার (২৪ মে) রাত দেড়টার দিকে উপজেলার কালমেঘা ইউনিয়নের কালিবাড়ী এলাকার সাবেক মেম্বার মতিউর রহমান এর বাড়ির পাশ থেকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন পাথরঘাটা থানার উপ-পরিদর্শক রাজেত আলী।

[৩] স্থানীয় ফারুক হোসেন জানান, রাত সাড়ে বারোটার দিকে কে বা কারা মারধর করে হাত পা শিকলে বেঁধে তালা দেয়ে অবস্থায় খালের পাড়ে ফেলে যায়। সেখানে বসে গোংরানির করে সে। রাস্তা দিয়ে হেটে যাওয়ার সময় রাস্তার ঢালে একটি মোটরসাইকেল ফালানো দেখে হাসান ও আরিফ।

[৪] এবং এর পাশেই গোংরানির শব্দ শুনতে পায় তারা। বিষয়টি সাবেক মেম্বার মতিউর রহমানকে জানলে তিনি থানায় ফোন দিয়ে বিষয়টি পুলিশকে অবহিত করে। পরবর্তীতে স্থানীয়দেয় সহায়তায় পাথরঘাটা থানার উপ-পরিদর্শক রাজেত আলী ঘটনাস্থলে এসে তালা ভেঙ্গে শিকল খুলে যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

[৫] উদ্ধার হওয়া যুবকের নাম নজরুল ইসলাম।তিনি সদর ইউনিয়নের চরলাঠিমারা গ্রামের আবুল কালাম মোল্লার ছেলে।পাথরঘাটা থানা উপ-পরিদর্শক রাজেত আলী জানান, স্থানীয়দের থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শিকলের তালা ভেঙ্গে নজরুল ইসলামকে উদ্ধার করে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। সুস্থ হওয়ার পরে নজরুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করে আসল রহস্য জানা যাবে বলে জানান তিনি।সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ