শিরোনাম
◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয় ◈ ১২ মার্চ সকাল ১১ টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ◈ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন যাঁরা ◈ ঢাকা দক্ষিণ থেকে সিটি নির্বাচন করব : ইশরাক হোসেন ◈ সংস্কার, বাণিজ্য ও অভিবাসন: ইইউর সঙ্গে নতুন সম্পর্কের সুযোগ বাংলাদেশের ◈ বাংলাদেশ তার সার্বভৌমত্ব রক্ষা করবে, অন্য দেশের হস্তক্ষেপ চাই না: পররাষ্ট্রমন্ত্রী ◈ পুলিশের কাজে কেউ হস্তক্ষেপ করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২৪ মে, ২০২১, ০১:২৪ দুপুর
আপডেট : ২৪ মে, ২০২১, ০৪:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সৌদি আরবে মসজিদের মাইক আজান-ইকামত ছাড়া অন্য কাজে ব্যবহার করা যাবে না

ওয়ালিউল্লাহ সিরাজ: [২] দেশটির ইসলাম বিষয়ক মন্ত্রী আব্দুল লতিফ আল শেখের জারি করা এক সার্কুলারে বলা হয়েছে, দেশটির সব মসজিদে মাইকের আওয়াজ এক-তৃতীয়াংশ রাখতে হবে। গালফ নিউজ

[৩] সার্কুলারে বলা হয়েছে, মহানবীর (সা.) একটি হাদিসের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাদিসে বলা হয়েছে, তোমাদের সবাই সৃষ্টিকর্তাকে নীরবে ডাকো। অন্যকে বিরক্ত করা উচিত নয়।

[৪] মোহাম্মদ বিন সালেহ আল ওথাইমীন এবং সালেহ আল ফাজওয়ানের মতো জ্যেষ্ঠ ইসলামি চিন্তাবিদদের পরামর্শে সৌদি আরবে মসজিদের মাইক শুধু আজান ও ইকামতের জন্য ব্যবহারের এই নিয়ম জারি করা হয়েছে।

[৫] হজরত ইবনে ওমর (রা.) বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, বারো বছর যে ব্যক্তি আজান দেবে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। প্রতি দিন তার আজানের মোকাবেলায় ৬০টি ও প্রত্যেক ইকামতের জন্য ৩০টি নেকি লেখা হয়। ইবনে মাজাহ

[৬] যারা আজান ও ইকামতের আওয়াজ শুনবে তারা মুয়াজ্জিনের সঙ্গে সঙ্গে আজান ও ইকামতের উত্তর দেবে। আর এতে উভয়ের জন্য থাকবে সমান সাওয়াব। সম্পাদান: রাশিদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়