শিরোনাম
◈ সাতটি আইডি দিয়ে ছড়ানো হয় ভিডিও, হামলার নেতৃত্বে ছিলেন রাজনৈতিক দলের নেতা ◈ মাত্র এক ইঞ্চি দূরে থাকা চুক্তি শেষ মুহূর্তে ভেস্তে যায়: আরাগচি ◈ সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ ◈ প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে সুড়ঙ্গ ও টানেল যা বহিঃশত্রুর আক্রমণ থেকে পরিবারকে সুরক্ষা দেবে ◈ ইরানে নতুন করে হামলার চিন্তা ট্রাম্পের, দাবি ওয়াল স্ট্রিট জার্নালের ◈ আবারও রিয়াল মাদ্রিদে ফিরছেন টনি ক্রুস ◈ নাইজেরিয়ায় ভুলবশত বিমান হামলা, নিহত ১০০ ছাড়াল ◈ রাজধানীর সড়কে তৃতীয় লিঙ্গের সদস্যদের স্বেচ্ছাশ্রমে যুক্ত করল ডিএমপি ◈ হজযাত্রীদের জন্য স্বস্তি: টিকিটপ্রতি খরচ কমলো ১২ হাজার টাকা ◈ পানির অভাবে কাপ্তাইয়ের তিন ইউনিট বন্ধ, উৎপাদন চলছে সীমিত আকারে

প্রকাশিত : ২৪ মে, ২০২১, ১২:৫৮ দুপুর
আপডেট : ২৪ মে, ২০২১, ১২:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাদারীপুরে ২ ভ্যানচালককে কুপিয়ে হত্যা

ডেস্ক নিউজ: মাদারীপুরের রাজৈর উপজেলায় পৃথক ঘটনায় দুই ভ্যানচালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতরা হলেন- আবদুস সালাম (৫৫) ও মোতাহার দর্জি (৫০)।রোববার রাত ৯টার দিকে উপজেলার উত্তর সীমান্তের হোসেনপুর গ্রামের চান্দেরবাজার ব্রিজের কাছে ও সোমবার সকালে রাজৈর-কোটালীপাড়া সড়কের মজুমদারকান্দি গ্রামে এ দুই খুনের ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলার উত্তর সীমান্তে উত্তর হোসেনপুর গ্রামের চান্দেরবাজার ব্রিজের কাছে ভ্যানচালক আবদুস সালামকে উপর্যুপরি কুপিয়ে হত্যা করে রাস্তার পাশে লাশ ফেলে যায় অজ্ঞাত দুর্বৃত্তরা। আগের দুটি হত্যাকাণ্ডের জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে জানান এলাকাবাসী।

অন্যদিকে ভ্যানচালক মোতাহার দর্জি রোববার রাতে এশার নামাজ পড়তে কাছের মসজিদে যায়। এর পর তিনি আর বাড়ি ফিরে আসেননি। সোমবার সকালে রাজৈর-কোটালীপাড়া সড়কের মজুমদারকান্দি গ্রামে একটি পাটক্ষেতে মোতাহার দর্জির লাশ পাওয়া যায়। মোতাহারের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

রাজৈর ওসি শেখ সাদিক জানান, নিহতের মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।অজ্ঞাত হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে জোর প্রচেষ্টা চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে চান্দেরবাজার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়