শিরোনাম
◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী  ◈ ট্যাগ অফিসার,তেল মজুত ধরতে পুরস্কার- কিন্তু কার্যকর ব্যবস্থাপনা কতটা হচ্ছে

প্রকাশিত : ২৪ মে, ২০২১, ০১:১৫ দুপুর
আপডেট : ২৪ মে, ২০২১, ০৪:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনার প্রকোপ বাড়ায় চাঁপাইনবাবগঞ্জে কাল থেকে ৭ দিনের বিশেষ লকডাউন

মহসীন কবির: [২] চাঁপাইনবাবগঞ্জে করোনা সংক্রমণ বেড়ে গেছে। রোগী শনাক্তের হার ৫৫ শতাংশ। করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় পুরো জেলায় সাতদিনের কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে। সোমবার বেলা ১২টার দিকে শহরের নিজ কার্যালয়ের হল রুমে জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন।

[৩] তিনি জানান, সোমবার রাত ১২টার পর থেকে আগামী রোববার পর্যন্ত গোটা জেলা সাত দিনের কঠোর লকডাউন থাকবে। তবে এ সময়ে জরুরি পরিসেবা চালু থাকবে বলে জানান ডিসি। যমুনা ও ডিবিসি টিভি

[৪] এই জেলার আক্রান্তদের অনেকেরই দেহে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। দেশের সর্বপশ্চিমের এই ছোট জেলার তিনদিক ঘিরে ভারতীয় সীমান্ত। স্বাস্থ্য বিভাগের তথ্য পরিসংখ্যান বলছে, গত কয়েকদিনে এই জেলায় করোনাক্রান্তের গড় হার ৬০ ভাগ থেকে ৭৮ ভাগের মধ্যে ওঠানামা করছে। দেশের অন্য জেলাগুলোর তুলনায় এই হার এখন সর্বোচ্চ। যুগান্তর

[৫] ঈদের দুদিন পর থেকেই সংক্রমণের হার এক লাফে বেড়ে গেছে। স্থানীয়রা বলছেন, চলাচল নিয়ন্ত্রণে প্রশাসনিক অবহেলা ও সীমান্ত পথে অবৈধভাবে চলাচল বন্ধ না হওয়ায় ভারতীয় ভ্যারিয়েন্ট এই জেলায় ঢুকেছে।

[৬] রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ইসলাম বলেন, শুক্রবার (২১ মে) পর্যন্ত রামেক হাসপাতালে চিকিৎসাধীন মোট ১৩৮ জন কোভিড রোগীর মধ্যে ৮৮ জনই চাঁপাইনবাবগঞ্জের। অন্যদিকে এই হাসপাতালের আইসিইউতে থাকা ১৪ জনের মধ্যে নয় জনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ। এদের মধ্যে আটজনের দেহে করোনার ভারতীয় ভ্যারিয়েন্টের উপস্থিতি প্রাথমিকভাবে শনাক্ত হয়েছে। এছাড়া এই জেলার ১৮৮ জন হাসপাতালে ও অন্যান্য স্থানে কোয়ারেন্টিনে আছেন। তিনি বলেন, এটা খুবই শঙ্কার বিষয় যে ভারতীয় ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়লে পুরো রাজশাহী অঞ্চলে করোনা প্রতিরোধ করা কঠিন হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়