শিরোনাম
◈ পাকিস্তানকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনালে বাংলাদেশ নারী দল ◈ বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দিল্লি যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ, যাচ্ছেন জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে প্রতিনিধি দল ◈ কুমিল্লার স্কুলছাত্রী তাজমীন ধর্ষণ-হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার জেরে ঢাকা-সৌদি ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী বাংলাদেশি ◈ বয়স্ক ভাতা আনতে গিয়ে জানতে পারেন সরকারি খাতায় তিনি মৃত, ৯ বছর ধরে নিজেকে জীবিত প্রমাণের লড়াই কাশেমের ◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ ◈ বিএনপিতে অপকর্মে জড়ালে ছাড় নয়, চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এমপিদের কড়া বার্তা প্রধানমন্ত্রীর ◈ জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, ট্রেনে পাওয়া ব্যাগ নিয়ে নওগাঁ গিয়েছিলেন এক ব্যক্তি ◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত

প্রকাশিত : ২৪ মে, ২০২১, ১০:৫৯ দুপুর
আপডেট : ২৪ মে, ২০২১, ১০:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফরিদপুরের বঙ্গবন্ধু প্রথম বিভাগ ফুটবল লীগ সামনে রেখে প্রশিক্ষণ শুরু

সনত চক্রবর্ত্তী:[২] ফরিদপুরে বঙ্গবন্ধু প্রথম বিভাগ ফুটবল লিগ সামনে রেখে ব্রাদার্স ইউনিয়ন ক্লাব ও শেখ জামাল ক্লাবের ফুটবল ক্যাম্প আজ সোমবার সকাল সাতটায় শুরু হয়েছে। এর মধ্যে ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের ক্যাম্প শহরের ময়েজ উদ্দিন হাইস্কুলের মাঠে অনুষ্ঠিত হচ্ছে।

[৩] এই দলের সভাপতির দায়িত্বে আছেন বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ খায়ের মিয়া, এছাড়া ক্যাম্পে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক প্রণব কুমার মুখার্জী, সহ-সভাপতি ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর ইদ্রিস খান, সহ-ক্রীড়া সম্পাদক মাসুদ মিয়া, ক্রীড়া সম্পাদক লিটন মিয়া, সদস্য সাহেদুল আলম আরজু, অমরেশ কুমার সাহা, বিপুল কুমার রায়। সাংবাদিক সঞ্জীব দাস প্রমূখ।

[৪] এই টিমের কোচের দায়িত্বে আছেন মেহেদী হাসান মিনার।স্থানীয় ২৮ জন খেলোয়াড় নিয়ে এই ক্যাম্প শুরু হয়েছে।অন্যদিকে শহরের ওয়াবদা কলোনিতে শেখ জামাল ক্রীড়া চক্রের প্রশিক্ষণ ক্যাম্প শুরু হয়েছে এই ক্যাম্পে সভাপতির দায়িত্বে আছেন বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক ডক্টর যশোদা জীবন দেবনাথ সিআইপি।

[৫] প্রশিক্ষণ ক্যাম্পে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক দীপক মজুমদার, সহ-সভাপতি শামসুল আলম চৌধুরী, দপ্তর সম্পাদক সায়েদিদ গামাল লিপু, কোষাধ্যক্ষ মনোয়ার হোসেন সদস্য বিনয় ব্যানার্জি।

[৬] এই দলের প্রশিক্ষকের দায়িত্বে আছেন বর্ষিয়ান কোচ এসএম শামসুদ্দোহা চাঁদ.। এতে ১৮ জন খেলোয়াড় প্রশিক্ষণে অংশ নিচ্ছেন।এখান থেকে ভবিষ্যতে ভালো খেলোয়ার বেড়িয়ে আসবে বলে কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন।সম্পাদনা:অনন্যা আফরিন

 

  • সর্বশেষ