শিরোনাম
◈ ভোটের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে আরও পাঁচ প্রার্থীর আবেদন গ্রহণ ◈ মিরপুরের পিচের প্রশংসা কর‌লেন পাকিস্তানি কোচ মাইক হেসন  ◈ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে স্পট মার্কেট থেকে দুই লাখ টন ডিজেল কিনছে বিপিসি ◈ ইরানের বর্তমান শাসন পতনের পর যুক্তরাষ্ট্র বিপুল অর্থ আয় করতে পারবে: লিন্ডসে গ্রাহাম ◈ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি ◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী

প্রকাশিত : ২৪ মে, ২০২১, ১০:১০ দুপুর
আপডেট : ২৪ মে, ২০২১, ১০:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কাতারের উদ্দেশে ১১টায় ঢাকা ছেড়ে যাবে বাংলাদেশ ফুটবল দল

নিজস্ব প্রতিবেদক : [২] জুন মাসে কাতারে অনুষ্ঠিতব্য ২০২২ কাতার বিশ্বকাপের বাছাই পর্বের বাকি থাকা ৩ ম্যাচের জন্য চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এবারের স্কোয়াডে জায়গাপেয়েছে ২৪ ফুটবলার।

[৩] আজ সোমবার (২৪ মে) সকাল ১১টায় সৌদি আরবে উড়াল দেবে ছাড়বে বাংলাদেশ দল। সেখান থেকে ‘৩০ মে’ কাতারে যাবে বাংলাদেশ। তবে আগামী ’২৮মে’র মধ্যে যদি উইঙ্গার ইব্রাহিম করোনা নেগেটিভ হন তাহলেই দলের সাথে যোগ দিবেন তিনি। তখন স্কোয়াড হবে ২৫ সদস্যের।

[৪] বসুন্ধরা কিংস থেকে সর্বোচ্চ ৮ জন জায়গা করে নিয়েছে চূড়ান্ত দলে। চূড়ান্ত দলে ফিরেছেন রাইট ব্যাক তারিক কাজী, মোহাম্মদ ইব্রাহিম ও তপু বর্মন। প্রথম বারের মত বাংলাদেশ জাতীয় দলের চূড়ান্ত দলে সুযোগ পেলেন তারিক কাজী।

[৫] চূড়ান্ত স্কোয়াড- গোলকিপার: আনিসুর রহমান জিকো, শহীদুল আলম সোহেল, রাসেল মাহমুদ লিটন।
ডিফেন্ডার: তপু বর্মন, রহমত মিয়া, রিয়াদুল ইসলাম রাফি, ইয়াসিন আরাফাত, মেহেদি হাসান, মো. ইমন, রিমন হোসাইন, হাবিবুর রহমান সোহাগ, তারিক কাজী।

মিডফিল্ডার: জামাল ভূঁইয়া, মাশুক মিয়া জনি, সোহেল রানা, মানিক হোসেন মোল্লা, রাকিব হোসেন, মো. আব্দুল্লাহ, বিপলু আহমেদ।
উঙ্গার/ফরোয়ার্ড: মাহবুবুর রহমান সুফিল, সুমন রেজা, মতিন মিয়া, মো. মেহেদি হাসান রয়েল, মোহাম্মদ জুয়েল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়