শিরোনাম
◈ মগবাজার পেয়ারাবাগে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও চার লেন রেলপথের কাজ চলতে বাধা নেই ◈ মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস ◈ ইসরায়েলে ইনটেলের সেমিকন্ডাক্টর কারখানায় বিস্ফোরণ, ছড়িয়ে পড়েছে বিষাক্ত রাসায়নিক পদার্থ ◈ স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে যা জানাগেল ◈ কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর-হামলা ◈ ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়?

প্রকাশিত : ২৩ মে, ২০২১, ০৭:২৬ বিকাল
আপডেট : ২৩ মে, ২০২১, ০৭:২৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লঙ্কান ক্রিকেট বোর্ড বিসিবির ব্যবস্থাপনায় সন্তুষ্ট

স্পোর্টস ডেস্ক : [২] শ্রীলঙ্কা দলের দুই ক্রিকেটার ও একজন কোচের কোভিড পজিটিভ ফলাফল আসায় রোববার (২৩ মে) ম্যাচ শুরুর আগে শঙ্কা জাগে খেলা মাঠে গড়ানো নিয়ে।

[৩] গুঞ্জন ওঠে, বাংলাদেশের বিপক্ষে সিরিজ না খেলেই দেশে ফিরে যাবার। তবে খেলা শুরুর ঘণ্টা খানিক আগে জানানো হয় একজন ছাড়া বাকি দুইজনের কোভিড পজিটিভের ফলাফল ভুল এসেছিল। এরপর আর খেলা মাঠে গড়ানোর শঙ্কা উড়ে যায়।

[৪] বিকেলে লঙ্কান ক্রিকেটের ম্যানেজার মানুজা কারিয়াপ্পুরেমা নিশ্চিত করেছেন, তিন ম্যাচের সিরিজ শেষ করেই দেশে ফিরবে দল। বাংলাদেশের জৈব সুরক্ষা বলয়ে তারা সন্তুষ্ট।

[৫] আমাদেরকে যে সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে সেটি যথেষ্টর চেয়েও বেশি। আমি দারুণ একটা সিরিজের জন্য অপেক্ষা করছি। ‘নিউ নরমাল’-এ বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের সবরকম চেষ্টা করে যাচ্ছে আমাদের সেরা সুযোগ-সুবিধা দিতে। এটা আমরাও বুঝি এবং অন্য দেশে আসলে এসব মানিয়ে নিতে হবে।

[৬] দুই বোর্ডের সম্পর্ক নিয়ে মানুজা কারিয়াপ্পুরেমা বলেছেন, দুই বোর্ডের মাঝে সম্পর্ক প্রশংসনীয়। যদি কিছু ঘটেও থাকে, আমরা এর সমাধান করতে পারব। ফলে সেদিক দিয়ে একেবারেই সমস্যা নেই। আমার মনে হয় দুই বোর্ড এবং কর্মকর্তাদের মাঝে দারুণ একটা সমঝোতা আছে।- আরটিভি

  • সর্বশেষ