শিরোনাম
◈ যেভাবে সঠিক নিয়মে পড়বেন ঈদের নামাজ ◈ যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানি স্থগিত করল সুইজারল্যান্ড ◈ ইরানবিরোধী অভিযানে মার্কিন বাহিনীকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য ◈ তুরস্ক বা ওমানে কোনো হামলা চালায়নি ইরান, এগুলো শত্রুদের সাজানো ঘটনা: মোজতবা খামেনি ◈ পবিত্র আল-আকসায় ঈদের নামাজে আসা মুসল্লিদের ওপর ইসরাইলের হামলা ◈ জ্বালানি তেল ও এলএনজি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের ◈ রিয়াল মা‌দ্রিদের কোর্তোয়া ৬ সপ্তাহের জন্য মাঠের বাই‌রে ◈ আনন্দ-সম্প্রীতির বার্তা নিয়ে এলো ঈদুল ফিতর ◈ ১৮৬ বাংলাদেশি ইরান থেকে আজারবাইজান হয়ে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন ◈ ঈদের দিন সকালে ঝড়বৃষ্টির আশঙ্কা নিয়ে যা জানালেন আবহাওয়া অধিদপ্তর

প্রকাশিত : ২৩ মে, ২০২১, ০৬:১৭ বিকাল
আপডেট : ২৩ মে, ২০২১, ০৬:২৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লক্ষ্মীপুরে ঘূর্ণিঝড় আশ্রয়ণ কেন্দ্রের উদ্বোধন

রিয়াজ মাহমুদ : [২] প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও কন্ফারেন্সের মাধ্যমে দেশব্যাপী ঘূর্ণিঝড় আশ্রয়ণ কেন্দ্রের উদ্বোধনের অংশ হিসেবে লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় ২টি আশ্রয় কেন্দ্র উদ্বোধন করা হয়। এ উপলক্ষ্যে রবিবার উপজেলার চরপোড়াগাছা ইউনিয়নের রাস্তার হাট এ গফুর উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত ভিডিও কনফারেন্সের মাধ্যমে বহুমূখী ঘূর্ণিঝড় আশ্রয়ণ কেন্দ্র দুই টি উদ্বোধন করা হয়।

[৩] এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল মোমিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রফিকুল ইসলাম পাঠান,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা নজরুল ইসলাম, সমবায় কর্মকর্তা ওমর ফারুক,স্থানীয় চরপোড়াগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন হাওলাদার,রামগতি উপজেলা সাংবাদিক ইউনিটির সভাপতি রিয়াজ মাহমুদ বিনু , সহ-সাধারণ সম্পাদ শাহীর শাহ ও প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন,

[৪] রাস্তারহাট এ গফুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুজ্জাহের সহ বিদ্যালয়ের শিক্ষক,ছাত্র-ছাত্রী,অভিভাবক ও এলাকার গণ্যমান্যব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন

[৫] উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মোমিন,ঘূর্ণিঝড় আশ্রয়ণ কেন্দ্রের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়