শিরোনাম
◈ ভোরে ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর ও আন্দামান: আতঙ্কে রাস্তায় বাসিন্দারা ◈ ২২ বছর পর খুলনায় তারেক রহমান, জনসভা ঘিরে সকাল থেকেই নেতাকর্মীদের ঢল ◈ এপস্টেইনকাণ্ডে নতুন ফাইল প্রকাশ: ফেঁসে যাচ্ছেন ক্লিনটন দম্পতি ◈ ফুলহ‌্যা‌মের বিরু‌দ্ধে ম্যানচেস্টার ইউনাইটেডের নাটকীয় জয় ◈ রায়ো ভায়েকানোর বিপক্ষে রিয়াল মা‌দ্রিদের কষ্টের জয় ◈ অবশেষে শৃঙ্খলায় ফিরছে ১০২২ লাইটার জাহাজ, বিডব্লিউটিসিসির বিশেষ সফটওয়্যার চালু ◈ অন্তর্বর্তী সরকারের মেয়াদে চালু হচ্ছে না থার্ড টার্মিনাল, সিদ্ধান্ত নেবে পরবর্তী সরকার ◈ ইউরোপে কে আসবে সিদ্ধান্ত নেবে ইউরোপই: অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর ইইউ ◈ নারী প্রশ্ন, ভোটার মাইগ্রেশন ও পাল্টাপাল্টি অভিযোগে নির্বাচনি রাজনীতিতে উত্তাপ ◈ চট্টগ্রাম বন্দরে শ্রমিক কর্মবিরতির পর কড়া ব্যবস্থা, সরাসরি বুকিং ও সভা-সমাবেশ নিষিদ্ধ, বিএনপিপন্থী চার নেতা বদলি

প্রকাশিত : ২৩ মে, ২০২১, ০৪:৫২ দুপুর
আপডেট : ২৪ মে, ২০২১, ০৫:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাংবাদিকতা চালিয়ে যাব, যারা পাশে ছিলেন সবাইকে ধন্যবাদ: মুক্তির পর রোজিনা ইসলাম

ডেস্ক রিপোর্ট: প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলাম জামিনে মুক্তি পেয়েছেন। রোববার (২৩ মে) বিকেল চারটার পর কারাগার থেকে মুক্তি পান তিনি। তিনি গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন। প্রথম আলো

মুক্তি পাওয়ার পর রোজিনা ইসলাম সাংবাদিকদের বলেন, ‘সাংবাদিকতা চালিয়ে যাব। সাংবাদিকসহ যারা পাশে ছিলেন, সবাইকে ধন্যবাদ।’
স্বাস্থ্য মন্ত্রণালয়ের করা দণ্ডবিধি ও অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টের মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন রোজিনা। তাঁকে জামিন আবেদন বিষয়ে আজ রোববার আদেশ দেন আদালত। পাঁচ হাজার টাকা মুচলেকা ও পাসপোর্ট জমা দেওয়ার শর্তে তিনি জামিন পান।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়