শিরোনাম
◈ ১৪টি ১২ তলা ভবন নিয়ে নতুন সচিবালয়, থাকছে যেসব সুবিধা ◈ কৃষি ও অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশকে ৩৯০ কোটি টাকা দেবে কানাডা ◈ মাঝ আকাশে দরজা খুলে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, রোগীর মৃত্যু ◈ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, সৌদি রাষ্ট্রদূতকে ডেকে বিস্তারিত যে তথ্য চাইলো ঢাকা ◈ মেসির জোড়া গোলে ইন্টার মিয়ামির দাপু‌টে জয় ◈ চিকিৎসা নিতে এসে স্বাস্থ্যঝুঁকিতে ঢামেকের রোগীরা ◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল

প্রকাশিত : ২৩ মে, ২০২১, ০২:১৬ দুপুর
আপডেট : ২৩ মে, ২০২১, ০২:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

জিএম মিজান : [২] র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের মাদক বিরোধী অভিযানে র‌্যাবের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৫ কেজি গাঁজাসহ মো.রফিকুল ইসলাম (সুমন) (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। রোববার এ অভিযান পরিচালনা করে।

[৩] গ্রেফতারকৃত রফিকুল ইসলাম (সুমন) চট্রগ্রাম জেলার আকবরশাহ উপজেলার নিউ মুনছুরাবাদ গ্রামের নাছির উদ্দিনের ছেলে।

[৪] র‌্যাব-১২ বগুড়া ক্যাম্প সূত্রে জানা যায়, র‌্যাবের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া সদর উপজেলার গোদারপাড়া চারমাথা বাসটার্মিনাল ব্রিজ এর পুর্ব পার্শ্বে, বগুড়া-সান্তাহার মহাসড়কের উপর অভিযান চালিয়ে অভিনব কায়দায় গাঁজা বহনের সময় মাদক ব্যবসায়ী মোঃ রফিকুল ইসলাম (সুমন) কে ২৫কেজি গাঁজা, একটি প্রাইভেট কার (চট্র মেট্রো-খ-১১-২১১৩), একটি মোবাইল এবং তিনটি সীমকার্ডসহ গ্রেফতার করা হয়েছে।

[৫] রফিকুল দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য গাঁজা এর বড় বড় চালান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

[৬] র‌্যাব-১২ স্পেশাল কোম্পানী কমান্ডার লে.কমান্ডার আব্দুল্লাহ আল মামুন (জি) বিএন এ প্রতিবেদক-কে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ