শিরোনাম
◈ নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে ইরান যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে: ডোনাল্ড ট্রাম্প ◈ ঢাকা ওয়াসার এমডির দায়িত্বে অতিরিক্ত সচিব মনিরুজ্জামান ◈ সাড়ে ১২ কেজির এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব ◈ নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে ◈ মধ্যরাতে ঢাবি ভিসি চত্বরের সামনে রিকশা থেকে নামিয়ে ছাত্রলীগ করার অভিযোগে শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি ◈ যুক্তরাষ্ট্রের ২৪৫ কোটি টাকার বিনিয়োগ নিচ্ছে ইসলামী ব্যাংক ◈ বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ ◈ মধ‌্যপ্রা‌চ্যে যুদ্ধের ম‌ধ্যেই  সৌদি আরব, কাতার ও পা‌কিস্তান থে‌কে অস্ত্র কিনছে ভারত ◈ ওসমান হাদি হত্যায় জড়িত গ্রেফতার দুজনকে দেশে ফেরানো প্রসঙ্গে যা বললেন আইজিপি ◈ নতুন চাপে বিএনপি!

প্রকাশিত : ২৩ মে, ২০২১, ১২:০২ দুপুর
আপডেট : ২৩ মে, ২০২১, ০১:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশকে ইসরায়েলের সঙ্গে সরাসরি কূটনৈতিক সম্পর্কের আহ্বান তেল আবিবের

ওয়ালিউল্লাহ সিরাজ: [২] বাংলাদেশি পাসপোর্ট থেকে ভ্রমণ নিষেধাজ্ঞায় ’এক্সসেপ্ট ইসরায়েল’ শব্দ দুটি প্রত্যাহার করে নেয়ায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া ও প্যাসিফিক বিভাগের উপপরিচালক গিলাদ কোহেন টুইটারে বাংলাদেশকে অভিনন্দন জানান।

[৩] টুইটে তিনি বলেন, সুখবর! বাংলাদেশ ইসরায়েলে ভ্রমণের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। এটি স্বাগত জানাবার মতো একটি পদক্ষেপ। আমি বাংলাদেশ সরকারকে ইসরায়েলের সঙ্গে সরাসরি কূটনৈতিক সম্পর্ক স্থাপনের লক্ষ্যে এগিয়ে আসার আহ্বান জানাই যাতে উভয় দেশের জনগণ সুবিধাপ্রাপ্ত হয় এবং সমৃদ্ধি অর্জন করতে পারে।

[৪] বাংলাদেশের পাসপোর্ট গ্রহণকারীরা জানান, এবারের ঈদুল ফিতরের পর থেকে ইস্যু করা নতুন ই-পাসপোর্টে লেখা রয়েছে ‘দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অব দ্য ওয়ার্ল্ড’।

[৫] পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, পাসপোর্ট ইস্যু করার কাজটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। ফলে শব্দ দুটি কেনও তুলে দেওয়া হলো এ বিষয়ে তারাই ভালো বলতে পারবে। তবে বাংলাদেশ এখনও ইসরাইলকে স্বীকৃতি দেয়নি, মনে করিয়ে দেন তিনি।

[৬] স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক আগের মতই আছে। সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়