শিরোনাম
◈ ইলিয়াস আলী গুম: ধলেশ্বরীতে লাশ ফেলার চাঞ্চল্যকর তথ্য উন্মোচিত ◈ ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা: ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে তীব্র সতর্কতা ◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে?

প্রকাশিত : ২৩ মে, ২০২১, ০৯:৪১ সকাল
আপডেট : ২৩ মে, ২০২১, ০৯:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইউরোপের অন্যতম সেরা দল রিয়াল মাদ্রিদ ১১ বছর পর ট্রফিশূন্য

স্পোর্টস ডেস্ক : [২] শেষটা ভালো হল না রিয়াল মাদ্রিদের। লা লিগার শেষ রাউন্ড পর্যন্ত শিরোপার রেসে ছিল দলটি। তবে জিনেদিন জিদানের দলকে হতাশ করে আতলেতিকো মাদ্রিদই জিতে নিয়েছে লা লিগার শিরোপা। আর এর ফলে ২০০৯-১০ মৌসুমের পর এই প্রথম ট্রফিশূন্যভাবে মৌসুম শেষ করলো ইউরোপের অন্যতম শক্তিধর ক্লাব রিয়াল।

[৩] লস ব্লাঙ্কোসরা এবারের কোপা দেল রে এবং চ্যাম্পিয়ন্স লিগেও ছুঁতে পারেনি শিরোপা। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠলেও চেলসির কাছে হেরে বিদায় নেয়।

[৪] রিয়াল সবশেষ এমন হতাশার মৌসুম কাটিয়েছে ১১ বছর আগে। সেবার কোপা দেল রে’র শেষ ৩২ থেকেই বিদায় ঘণ্টা বাজে তাদের। আর চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো থেকে বিদায় নিতে হয়।

[৫] সেই মৌসুমের পর ইউরোপ শাসন করেছে রিয়াল। ক্রিশ্চিয়ানো রোনালদো রিয়ালে পাড়ি দেওয়ার পর চারটি চ্যাম্পিয়ন্স লিগ উপহার দেন। রিয়ালের জন্য হতাশায় মোড়ানো ২০২০-২১ মৌসুম শেষ। নিজেদের পুনর্গঠন করে রিয়ালের এখন সামনে তাকানোর পালা। - মার্কা

  • সর্বশেষ
  • জনপ্রিয়