শিরোনাম
◈ নির্বাচিত সরকারের সামনে পাঁচটি বড় চ্যালেঞ্জ দেখছে ক্রাইসিস গ্রুপ ◈ ভারতীয় পণ্যের শুল্ক কমাল যুক্তরাষ্ট্র, ট্রাম্পকে মোদির ধন্যবাদ ◈ স্বাধীনতার ঘোষণা প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির শফিকুর রহমান (ভিডিও) ◈ সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ◈ কা‌রো হুকু‌ম পালন না ক‌রে আইসিসিকে নিরপেক্ষ হওয়ার আহ্বান শহীদ আফ্রিদির ◈ শেখ হাসিনাকে ছাপিয়ে ভারত-বাংলাদেশ সম্পর্ক এগিয়ে নেয়া সম্ভব: মির্জা ফখরুল ◈ বাংলাদেশের নির্বাচন ঘিরে ত্রিমুখী হিসাব—ভারত শঙ্কিত, চীন হিসাবি, পাকিস্তান আশাবাদী ◈ এপস্টেইন ফাইলে শেখ হাসিনার নাম, যা জানা গেল ◈ যুক্তরাষ্ট্র–ইউরোপ নির্ভরতায় পোশাক রফতানি: সুযোগের পাশাপাশি বাড়ছে ঝুঁকি ◈ দেশের রিজার্ভ আরও বাড়ল

প্রকাশিত : ২৩ মে, ২০২১, ১২:০৩ রাত
আপডেট : ২৩ মে, ২০২১, ১২:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

একদিন পরই করোনা নেগেটিভ সুজন

স্পোর্টস ডেস্ক : করোনা পরীক্ষা করিয়ে শুক্রবার (২১ মে) পজিটিভ ফল পান জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। তবে নিশ্চিত হতে এদিনই আবার ফের নমুনা দেন। শনিবার (২২ মে) করোনা নেগেটিভ হয়েছেন বিসিবির এই পরিচালক। বিসিবি সূত্রে এ খবর জানা গেছে। সময়টিভি

রোববার (২৩ মে) ঘরের মাঠে শুরু হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজে তার টিম লিডারের দায়িত্বে থাকার কথা ছিল। তবে আপাতত শ্রীলঙ্কা সিরিজে জাতীয় দলের সঙ্গে মাহমুদের যোগ দেওয়ার সম্ভাবনা নেই।

জানা গেছে, কিছুদিন ধরেই অসুস্থ বোধ করছিলেন সুজন। সতর্কতার জন্য বাসাতেই আইসোলেশনে ছিলেন তিনি। এর আগে শ্রীলঙ্কা সফর থেকে ফেরার পর দু’বার করোনা পরীক্ষা করিয়ে দু’বারই নেগেটিভ হন সুজন।

এদিকে, গত কয়েক দিন আইসোলেশনে থাকার পর শনিবার সাপোর্ট স্টাফদের সবাইকেই দেখা গেছে জাতীয় দলের অনুশীলনে। শ্রীলঙ্কা ও বাংলাদেশ দলের ক্রিকেটারদের এদিন আরেক দফা করোনা পরীক্ষা হয়েছে। এখন পর্যন্ত প্রতিটি পরীক্ষায় দুই দলের সবাই নেগেটিভ হয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়