শিরোনাম
◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয় ◈ ১২ মার্চ সকাল ১১ টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ◈ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন যাঁরা ◈ ঢাকা দক্ষিণ থেকে সিটি নির্বাচন করব : ইশরাক হোসেন ◈ সংস্কার, বাণিজ্য ও অভিবাসন: ইইউর সঙ্গে নতুন সম্পর্কের সুযোগ বাংলাদেশের ◈ বাংলাদেশ তার সার্বভৌমত্ব রক্ষা করবে, অন্য দেশের হস্তক্ষেপ চাই না: পররাষ্ট্রমন্ত্রী ◈ পুলিশের কাজে কেউ হস্তক্ষেপ করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২২ মে, ২০২১, ০৫:১৪ বিকাল
আপডেট : ২২ মে, ২০২১, ০৫:১৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুলাউড়ায় সরকারি কর্মকর্তার বাড়িতে ডাকাতি, নগদ টাকা স্বর্ণালঙ্কার লুট

স্বপন দেব : [২] মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজিপুর ইউনিয়নে এক সরকারি কর্মকর্তার বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে । শুক্রবার (২১ মে) রাতে হাজিপুর গ্রামের নিবারন চন্দ্র পালের বাড়িতে ঘটনাটি ঘটেছে। নিবারন চন্দ্র পাল বড়লেখা ইউএনও কার্যালয়ে প্রশাসনিক কর্মকর্তার পদে দায়িত্বরত রয়েছেন। ঘটনার রাতে তিনি তার গ্রামের বাড়িতে ছিলেন।

[৩] হাজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আব্দুল বাছিত বাচ্চু বিষয়টি নিশ্চিত করেন ।

[৪] নিবারন চন্দ্র পাল জানান, ওই রাতে সাড়ে তিনটার দিকে বাড়ির কেচি গেইটের ও সামনের দরজার তালা খুলে মুখোশ ও হাফপ্যান্ট পরা একদল ডাকাত ঘরে প্রবেশ করে গৃহকর্তা নিবারন চন্দ্র পালের হাত বেঁধে পরিবারের অন্যান্য সদস্যদের অস্ত্রেও ভয়-ভীতি দেখিয়ে জিম্মি করে ফেলে।

[৫] ডাকাতরা আলমারী ভেঙ্গে নগদ টাকা, স্বর্ণ, দামী মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। ডাকাতি শেষে ডাকাতরা ঘরের লোকজনদের বাথরুমের ভেতরে আটকে রেখে পালিয়ে যায়।

[৬] ডাকাতি ঘটনার খবর পেয়ে শনিবার সকালে কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায়সহ পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়