শিরোনাম
◈ ইসরায়েলকে ‘শয়তান’ বলায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীকে নেতানিয়াহুর নিন্দা ◈ একাত্তরে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে জামায়াতের নাম বহাল: জামুকা সংশোধন বিল পাস ◈ পুলিশে জেলাভিত্তিক বড় নিয়োগ, কোন জেলায় পদসংখ্যা কত দেখুন তালিকা ◈ দীর্ঘদিন ধরে চলমান অর্থায়নবিহীন ‘জম্বি প্রকল্প’ চিহ্নিত করে সেগুলো বাতিলের উদ্যোগ গ্রহণ করা হয়েছে: সংসদে অর্থমন্ত্রী ◈ জ্বালানি খাতে বর্ধিত ব্যয় মেটাতে বাংলাদেশ ১০০ কো‌টি ডলার চাইবে আইএমএফের কাছে  ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন মোড়, বরফ কি গলবে? ◈ শেরপুরে জামায়াত নেতার মৃত্যু নিয়ে গুঞ্জন, যা জানালেন আমির ◈ ইংল‌্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি পর্বে শেষ দুই ম‌্যাচ খেল‌বে নিউ জিল্যান্ড ও কোস্টা রিকার বিরু‌দ্ধে ◈ ফুটবল লি‌গে আজ আবাহনী-মোহামেডান মু‌খোমু‌খি ◈ ভারতের মাটির নিচে ৫০০ মিলিয়ন টন ‘স্বর্ণের পাহাড়’, তবু খনন হচ্ছে না কেন?

প্রকাশিত : ২২ মে, ২০২১, ১১:৪৭ দুপুর
আপডেট : ২২ মে, ২০২১, ১১:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত, আহত ৫

দিদারুল আলম:[২] চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার শীতলপুর সাইনবোর্ড এলাকায় ট্রাক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে। এ ঘটনায় আরও পাঁচজনকে আহতাবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ডের সামনে শনিবার (২২ মে) সকাল ৮টা ১০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।

[৩] নিহতরা হলেন— আতিকুর রহমান (২৭) ও আবদুল খালেক (৫০)। হাসপাতালে ভর্তি করা হয়েছে মো. মহসিন (২৩), মো. সজীব (৩০), মো. আলম(৩০), নবীন (৪০) ও বাবুল (৩৫) নামে পাঁচজনকে। তারা বর্তমানে চমেক হাসপাতালের ২৫নং, ২৬নং ও ২৮নং ওয়ার্ডে ভর্তি রয়েছেন।

[৪] দুর্ঘটনায় বিষয়টি নিশ্চিত করে চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া জানান, সকালে সীতাকুণ্ডের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে দ্রতগতির একটি ট্রাক উল্টে যায়। এতে সাতজনকে গুরুতর আহতাবস্থায় চমেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়।

[৫] এর মধ্যে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। বাকিরা চিকিৎসাধীন থাকলেও মহসিন ও আলম নামে আরও দুজনের অবস্থা আশঙ্কজনক। নিহতদের লাশ মর্গ পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়