শিরোনাম
◈ যুদ্ধবিরতি চলাকালীন সময়ে হরমুজ প্রণালি ‘সম্পূর্ণ উন্মুক্ত’: ইরানের পররাষ্ট্রমন্ত্রী ◈ ইতিহাসের সর্বোচ্চ জ্বালানি মজুত, সংকটের শঙ্কা নেই: প্রতিমন্ত্রী ◈ সংসদের শব্দযন্ত্র স্থাপনে অনিয়ম, যা বললেন ঠিকাদার জাহিদুর ◈ বঙ্গোপসাগরে যে কারণে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি! ◈ দেশের আর্থিক সম্পদ রক্ষায় জনগণকে গর্জে ওঠার আহ্বান জানিয়েছেন জামায়াত আমির ◈ বাংলাদেশে জ্বালানি সরবরাহ চাপে সাময়িক স্বস্তি: রাশিয়া থেকে আমদানিতে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র ◈ রাজস্ব ও ব্যাংকিং সংস্কারে ব্যর্থতার কারণ দেখিয়ে বাংলাদেশকে জুনে কিস্তি দেবে না আইএমএফ, নতুন চুক্তির প্রস্তাব ◈ সংরক্ষিত নারী আসন: ত্যাগীরা অগ্রাধিকার পাবেন, শরিক দল থেকে বিএনপি মনোনয়ন পেতে আলোচনায় যারা ◈ এবার নতুন একটি যে উপজেলা পেতে যাচ্ছে বাংলাদেশ! ◈ শুধু ইরান নয়, আরও বহু দিকে হারছেন ট্রাম্প: চাপে মার্কিন নেতৃত্ব

প্রকাশিত : ২১ মে, ২০২১, ০৮:০৩ রাত
আপডেট : ২১ মে, ২০২১, ০৮:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রাহ্মণবাড়িয়ায় জমি থেকে মরদেহ উদ্ধার

তৌহিদুর রহমান : [২] নাসিরনগরে রহমত আলী (৪০) নামের এক ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার দুপুরে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে জানিয়েছে পুলিশ৷

[৩] রহমত আলী উপজেলার বড়িশ্বর ইউনিয়নের বড়িশ্বর গ্রামের পশ্চিম পাড়া এলাকার মৃত ফালান ফকিরের ছেলে। সে এলাকায় কৃষিকাজ করতেন।

[৪] পুলিশ ও নিহতের পরিবার সূএে জানা যায়, বৃহস্পতিবার (২০ মে) রাতে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের বুড়িশ্বর গ্রামের ধানের জমিতে আশেপাশের লোকজন শব্দ শুনতে পাই। পরে গিয়ে দেখতে পায়, রহমত আলীর রক্তাক্ত মরদেহ পড়ে আছে। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে রাতে জমি থেকে মরদেহ উদ্ধার করেন।

[৫] নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিচুল হক বলেন, রহমত আলীকে শরীরের বিভিন্ন স্থানে ও গলায় আঘাতের চিন্হ রয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের পর বিস্তারিত জানা যাবে। তদন্ত স্বাপেক্ষে আইনগত ব্যবস্হা নেওয়া হবে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়