শিরোনাম
◈ আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ ◈ আজ জামায়াতের ‘ক্লিন ঢাকা মহানগরী’ কর্মসূচি ঘোষণা ◈ খেলোয়াড়দের আমি সবচেয়ে বেশি গুরুত্ব দেব : আমিনুল হক ◈ মধ্যপ্রাচ্যে একদিনে ৫০টিরও বেশি যুদ্ধবিমান মোতায়েন করলো যুক্তরাষ্ট্র ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রিসভা থেকে বাদ পড়ল নোয়াখালী ◈ বীরদের প্রতি শ্রদ্ধা দিয়ে শুরু প্রধানমন্ত্রীর নতুন অধ্যায়, নিরাপত্তায় কঠোর ব্যবস্থা ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রীশূন্য নোয়াখালী ◈ অগ্নিপরীক্ষার মুখে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে নতুন অধ্যায় শুরু: ইন্ডিয়া টুডের রিপোর্ট ◈ নির্বাচনি বাটোয়ারা মেনে নিয়ে এখন বিরোধিতার নাটক করা বন্ধ করেন: মাহফুজ আলম ◈ গায়কসহ নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতা-কর্মী কলকাতায় গ্রেপ্তার

প্রকাশিত : ২১ মে, ২০২১, ০৭:৫৮ বিকাল
আপডেট : ২১ মে, ২০২১, ০৭:৫৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তারকা দম্পতি ওমর সানি-মৌসুমীর ছেলের সিসা বার থেকে গ্রেপ্তার ৩ জন কারাগারে

মাসুদ আলম: [২] শুক্রবার একদিনের রিমান্ড শেষে তাদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে গুলশান থানা পুলিশ। এ সময় মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসামিদের কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম বেগম মাহমুদা আক্তার তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। তারা হলেন- রিজওয়ান রোজারিও, হৃদয় ও নাসির উদ্দিন। এর আগে বুধবার তাদের একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

[৩] মঙ্গলবার রাতে মন্টানা লাউঞ্জে অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় গুলশান থানায় মাদক দ্রব্য আইনে একটি মামলা করা হয়। বর্তমানে মামলার ১১ আসামি কারাগারে রয়েছে। তবে মামলায় ওই তারকা দম্পতির ছেলে ফারদিন এহসান স্বাধীনকে আসামি করা হয়নি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়