শিরোনাম
◈ জ্বালানি তেলের দাম আবারও ছাড়াল ১০০ ডলার ◈ স্বাধীনতা দিবসে বাংলাদেশকে শুভেচ্ছা জানাল যুক্তরাষ্ট্রসহ পাঁচ শক্তিশালী দেশ ◈ প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার বঙ্গভবনে তারেক রহমান  ◈ সুবিধা বাড়িয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্ত এলপি গ্যাস আমদানিতে ◈ সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করতে চাই: প্রধানমন্ত্রী ◈ জ্বালানি মন্ত্রী বলেছেন, পাম্পে যে তেল আগে দুদিন চলতো এখন দুই ঘণ্টায় শেষ হয়ে যাচ্ছে, এই তেল যায় কোথায়? ◈ সাবেক ফুটবলারদের প্রীতি ম্যাচ দেখতে মেয়েকে নিয়ে স্টেডিয়ামে তারেক রহমান ◈ মাশরাফি বিন মর্তুজার বিসিবিতে আসার সম্ভাবনা রয়েছে: বিসিবি সহসভাপতি ফারুক আহমেদ (ভিডিও) ◈ বাসডুবির ঘটনায় বেঁচে যাওয়া যাত্রীর মুখে লোমহর্ষক বর্ণনা! ◈ নতুন কোভিড ভ্যারিয়েন্ট ‘সিকাদা’ ছড়াচ্ছে বিশ্বজুড়ে, এর উপসর্গ নিয়ে যা জানাগেল

প্রকাশিত : ২১ মে, ২০২১, ০৩:২৬ দুপুর
আপডেট : ২১ মে, ২০২১, ০৩:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আশুগঞ্জে র‌্যাবের অভিযানে ১০ কেজি গাঁজা উদ্ধার, আটক ১

গোলাম সারোয়ার: [২] ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানাধীন টোলপ্লাজা এলাকা থেকে ১০ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প।

[৩] শুক্রবার (২১ মে) দুপুরে র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সহকারীপুলিশ সুপার মোঃ আক্কাছ আলী এ তথ্য জানান।

[৪] র‌্যাব সূত্রে প্রকাশ, ২১ মে সকাল সাড়ে ১১টায় র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প,কিশোরগঞ্জ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানাধীন গোলচত্তর যাত্রী ছাউনীর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ীকে আটক করেন। এসময় ধৃত আসামীর এর নিকট হতে ১০ কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়।

[৫] আটক মোঃ আব্দুস সাত্তার (২৭)। পিতা-মোঃ নবী হোসেন, গ্রাম-জাহাঙ্গীরনগর, থানা-রায়পুরা, জেলা-নরসিংদী।

[৬] ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবত ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা হতে চোরা চালানের মাধ্যমে গাঁজা দেশের অভ্যন্তরে নিয়ে আসত। বর্ণিত গাঁজার চালানটি নরসিংদীর এর জনৈক ব্যক্তির নিকট বিক্রয়ের জন্য নিয়ে যাচ্ছে বলে ধৃত আসামী স্বীকার করে।

[৭] উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ধারায় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়