শিরোনাম
◈ নির্বাচনের দিন নেতাদের যত অভিযোগ-পাল্টা অভিযোগ ◈ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা ◈ ভোটগ্রহণ শেষ, এবার অপেক্ষা ফলাফলের ◈ দুপুর পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট ◈ দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি, উৎসবমুখর ভোটগ্রহণ ◈ গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন: তারেক রহমান ◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব

প্রকাশিত : ২১ মে, ২০২১, ০২:৫১ দুপুর
আপডেট : ২১ মে, ২০২১, ০৩:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রোনালদোকে অধিনায়ক করে পর্তুগালের ইউরো দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক : [২] ইউরো চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখার মিশনে পর্তুগালকে আবারও নেতৃত্ব দেবেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সে লক্ষ্যে বৃহস্পতিবার (২০ মে) ২৬ জনের প্রাথমিক দল ঘোষণা করেছেন পর্তুগালের কোচ ফার্নান্দো সান্তোস।

[৩] পর্তুগালের সবচেয়ে বড় গুণ, আক্রমণভাগটা কেবলই রোনালদোনির্ভর নয়। রাখা হয়েছে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের তারকা ফরোয়ার্ডদের। ম্যানচেস্টার সিটির বার্নার্দো সিলভা, ম্যানচেস্টার ইউনাইটেডের ব্রুনো ফার্নান্দেস, অ্যাটলেটিকো মাদ্রিদের হোয়াও ফেলিক্স, লিভারপুলের ডিয়োগো জোতা, আইনট্রাখট ফ্রাংকফুটের আন্দ্রে সিলভারা।

[৪] শিরোপা রক্ষার মিশনটা আগামী ১৫ জুন শুরু হবে রোনালদোদের। হাঙ্গেরির বিপক্ষে গ্রুপ ‘এফ’-এর ম্যাচ দিয়ে ইউরো শুরুর পর আগামী ১৯ ও ২৫ জুন জার্মানি ও ফ্রান্সের বিপক্ষে বাকি দুই ম্যাচ খেলবে দলটি। এর আগে ইউরোর প্রস্তুতি হিসেবে স্পেন ও ইসরায়েলের বিপক্ষে আগামী ৪ ও ৯ জুন দুটো ম্যাচ খেলবে পর্তুগাল।

[৫] পর্তুগাল দল : অ্যান্থনি লোপেস, রুই প্যাট্রিসিও, রুই সিলভা, হোয়াও কানসেলো, নেলসন সেমেদো, হোসে ফন্তে, পেপে, রুবেন দিয়াস, নুনো মেন্দেস, রাফায়েল গুয়েরেইরো, দানিলো পেরেইরা, হোয়াও পালহিনহা, রুবেন নেভেস, ব্রুনো ফের্নান্দেস, হোয়াও মুতিনিয়ো, রেনাতো সানচেস, সার্জিও অলিভেইরা, উইলিয়ামস কারভালহো, পেদ্রো গনকালভেস, আন্দ্রে সিলভা, বার্নার্দো সিলভা, ক্রিস্টিয়ানো রোনালদো, ডিওগো জোতা, গনসালো গুয়েদেস, হোয়াও ফেলিক্স ও রাফা সিলভা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়