শিরোনাম
◈ স্থানীয় নির্বাচনে একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত বিএনপির ◈ পাহাড়ি আম-আনারসসহ কৃষিপণ্য রপ্তানিতে বড় সম্ভাবনা, চাঁদাবাজি বন্ধে গুরুত্ব সরকারের ◈ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ◈ ২০২৭ সালের পবিত্র রমজান রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত ◈ দিল্লি পুলিশের হেফাজত থেকে মুক্ত কেজরিওয়াল-মমতা, আটককে ‘অপহরণ’ বললেন তৃণমূল নেত্রী ◈ সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা, আহত বহু যাত্রী; বাতিল বহু ফ্লাইট ◈ আবুধাবি টেস্ট, বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে লড়‌ছে আফগা‌নিস্তান, এখ‌নো ১৩৫ রানে পিছিয়ে ◈ যুক্তরাষ্ট্রে পেনসিলভানিয়ায় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, শিশুসহ নিহত ৯ ◈ ফেসবুকে পরিচয় কে এই রাজু, ১৭ দিনের সম্পর্কের পর কক্সবাজার থেকে ফেরার পথে কী ঘটেছিল স্কুলছাত্রীর সঙ্গে ◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তি: বাংলাদেশের লাভ কতটা, ঝুঁকি কোথায়?

প্রকাশিত : ২১ মে, ২০২১, ০১:৫৬ দুপুর
আপডেট : ২১ মে, ২০২১, ০১:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফিলিপাইনের ভিসায়াসে অনারারি কনসাল জেনারেল বি জি এসপেলেতা

কূটনৈতিক প্রতিবেদক:[২] ফিলিপাইনের ভিসায়াস অঞ্চলে বাংলাদেশের অনারারি কনসাল জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন সেবু শহরের প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং সেবু চেম্বার ও কমার্সের প্রাক্তন সভাপতি ভারহিলিও বি জি এসপেলেতা।

[৩] বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়ে বলেছে, এ উপলক্ষে আয়োজিত সেবুর মার্কো পোলো হোটেলে আয়োজিত এক উদ্বোধনী অনুষ্ঠানে ভারহিলিও এসপেলেতাকে অনারারি কনসাল নিয়োগ সংক্রান্ত লেটার অব কমিশন হস্তান্তর করা হয়।

[৪] কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক এবং এশিয়ান ইনস্টিটিউট অব অফিস ম্যানেজমেন্ট থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর এসপেলেতা বর্তমানে ফিলিপাইনের স্বনামধন্য একটি পরামর্শক সংস্থার প্রধান। পাশাপাশি তিনি শিক্ষকতা এবং নতুন উদ্যোক্তাদের ব্যবসায়িক পরামর্শ দিয়ে থাকেন।

[৫] ভিসায়াস দ্বীপাঞ্চলের প্রধান প্রশাসনিক অঞ্চল অর্থাৎ ভিসায়াস অঞ্চলের পূর্ব, পশ্চিমা ও মধ্য ভিসায়াস অঞ্চলের ষোলটি প্রদেশ এই অনারারি কনস্যুলেটের অধীনে থাকবে। এটি ফিলিপাইনে বাংলাদেশের দ্বিতীয় অনারারি কনস্যুলেট। ২০১৮ সালের সেপ্টেম্বরে মিন্দানাও অঞ্চলের দাভাওতে বাংলাদেশের প্রথম অনারারি কনস্যুলেট প্রতিষ্ঠা করা হয়।

[৬] উদ্বোধনী ও লেটার অব কমিশন হস্তান্তর অনুষ্ঠানে সেবু শহরের ডেপুটি মেয়র, রাষ্ট্রপতির ভিসায়াস অঞ্চল বিষয়ক উপদেষ্টা, সেবু চেম্বার অফ কমার্সের সভাপতি এবং সেবুতে অবস্থিত ক‚টনীতিক ও কনস্যুলার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

[৭] ফিলিপাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া ও প্রশান্ত মহাসাগর বিষয়ক প্রধান রাষ্ট্রদূত নাথানিয়েল জি ইম্পেরিয়াল, রাষ্ট্রাচার প্রধান রাষ্ট্রদূত ভিসেন্ট ভিভেনসিও বান্দিলো এবং বাংলাদেশের রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম ম্যানিলা থেকে অনুষ্ঠানে ভার্চুয়ালী যুক্ত হন।

  • সর্বশেষ