শিরোনাম
◈ আবারও টানা দুই দিন ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ ইরান শুধু আঞ্চলিক শীর্ষ শক্তি নয়, বৈশ্বিক শক্তিরও প্রতিদ্বন্দ্বী: প্রতিরক্ষা মন্ত্রণালয় ◈ রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে তৎপরতা: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে ইসির বৈঠক, শুরু আনুষ্ঠানিক প্রক্রিয়া ◈ বঙ্গভবনে প্রথম কর্মদিবস, আনুষ্ঠানিকভাবে দায়িত্ব শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন ◈ ক্যান্টন ফেয়ারে অংশ নিতে বাংলাদেশিদের জন্য নতুন ভিসা প্রক্রিয়া সহজ করল চীন ◈ কোচ নি‌য়োগ নি‌য়ে জ‌টিলতা, পদত্যাগ করলেন পাও‌লো মালদিনি ও লিওনার্দো ◈ ঢাকার আদালতপাড়ায় চাঞ্চল্যকর জাল-জালিয়াতি, টাকায় মেলে বিচারকের স্বাক্ষর ◈ বরগুনা-২ আসনের সাবেক এমপি গোলাম সরোয়ার হিরু আর নেই ◈ ভারতীয় ক্রিকেট দল সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আস‌ছে! ◈ আধুনিক বিমান অবকাঠামোয় জোর, আকাশপথে বৈশ্বিক সংযোগ বাড়াতে আঞ্চলিক অ্যাভিয়েশন হাবের পথে বাংলাদেশ

প্রকাশিত : ২০ মে, ২০২১, ১১:৪৪ রাত
আপডেট : ২০ মে, ২০২১, ১১:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাবনায় যুবককে কুপিয়ে হত্যা

আবুল কালাম আজাদ: এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাবনা শহরের রাধানগর এলাকায় রনি হোসেন ওরফে ভাইস্তে রনি (২২)কে কুপিয়ে হত্যার করেছে প্রতিপক্ষের লোকজন। বৃহস্পতিবার বিকেল পৌনে ৬ টার দিকে রাধানগর ডিগ্রি কলেজ বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রনি পৌর সদরের নারায়নপুর মহল্লার মৃত জালাল হোসেনের ছেলে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আধিপত্য বিস্তার নিয়ে ওই নারায়নপুর এলাকার জালাল হোসেনের ছেলে রনি হোসেন ওরফে ভাইস্তে রনি এবং একই এলাকার রেজাউল ইসলামের ছেলে মিরাজুল ইসলাম গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে বৃহস্পতিবার বিকেলে রাধানগর ডিগ্রি কলেজ বটতলা মোড়ে একটি দোকানে বসেছিলেন রনি। এ সময় মিরাজুলের নেতৃত্বে দু’টি মোটরসাইকেলযোগে ৬ জন যুবক এসে রনির উপর হামলা করে। এ সময় রনিকে এলোপাথারী কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা রনিকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরো জানান, ময়না তদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের ও অভিযুক্তদের আটকে অভিযান চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়