শিরোনাম
◈ হরমুজ প্রণালি বন্ধ থাকা সত্ত্বেও যুদ্ধ বন্ধের পথে ট্রাম্প: ওয়াল স্ট্রিট জার্নাল ◈ সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ আগুন ◈ নজরদারিতে অনেকেই, এক-এগারোর কুশীলবদের তালিকা দীর্ঘ হচ্ছে ◈ শিক্ষার পাশাপাশি খেলাধুলা বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার ◈ আজ ঘোষণা হবে জ্বালানি তেলের নতুন দাম ◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল

প্রকাশিত : ২০ মে, ২০২১, ০৭:০৪ বিকাল
আপডেট : ২০ মে, ২০২১, ০৭:০৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বারাক ওবামা ট্রাম্পকে ‘পাগল’, ‘বর্ণবাদী’, ‘যৌনতাবাদী শূকর’, ও ‘দুর্নীতিগ্রস্ত’ বলে অভিহিত করেছেন

রাশিদুল ইসলাম : [২] সাংবাদিক এডওয়ার্ড-আইজাক ডোভেরে’র লেখা বইতে দাবি করা হয়েছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এধরনের গালিগালাজ করেছেন আরেক সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এডওয়ার্ড দি আটলান্টিক’এর স্টাফ রাইটার। ডেইলি মেইল

[৩] এডওয়ার্ডের আসন্ন বইটির নাম হচ্ছে ‘ব্যাটেল ফর দি সোল : ইনসাইড দি ডেমোক্রেটস ক্যাম্পেইনস টু ডিফিট ট্রাম্প’।

[৪] ওই বইতে ওবামা ট্রাম্প সম্পর্কে এতসব গালিগালাজ করেছেন। ট্রাম্পের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে ওবামা এসব গালি গালাজ করেন।

[৫] এডওয়ার্ড তার বইতে লিখেছেন বারাক ওবামা ট্রাম্পের কর্মকাণ্ড দেখে প্রায়শঃ এধরনের গালিগালাজ দিতেন।

[৬] গার্ডিয়ান প্রথম ট্রাম্পকে নিয়ে বারাক ওবামার এসব রগরগে গালিগালাজ নিয়ে প্রতিবেদন করে। তবে ডেমোক্রেটিক প্রেসিডেন্ট হিসেবে বারাক ওবামা ট্রাম্পকে প্রকাশ্যে এধরনের গালিগালাজ কখনো করেননি। যদিও ট্রাম্প প্রকাশ্যে ওবামার প্রতি ঘৃণা প্রকাশ করেছিলেন।

[৭] এডওয়ার্ড তার বইতে আরো লিখেছেন ২০১৬ সালে ট্রাম্প যখন রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হন তখন বারাক ওবামার মত অন্যান্য ডেমোক্রেট নেতাদের ধারণা ছিল তিনি সহজে নির্বাচনে পরাস্ত হবেন। বাস্তবে ট্রাম্প ওই নির্বাচনে ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটনকে পরাজিত করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়