শিরোনাম
◈ সরকার বল‌ছে দেশে জ্বালানি তেলের মজুদ ইতিহাসের সর্বোচ্চ, অথচ দেশজু‌ড়ে সংকট, এতো তেল যাচ্ছে কোথায়? ◈ ঢাকায় ১৮ পাম্পে ‘ফুয়েল পাশ’ পাইলটিং কার্যক্রম শুরু, আরও যেসব জেলায় চালু হচ্ছে দেখুন তালিকা ◈ ইরান যু‌দ্ধের কার‌ণে তীব্র সংক‌টে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রায়ত্ব তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি! ◈ ইরানের সঙ্গে সম্পর্ক এখন খুবই ভালো: ট্রাম্প ◈ ৩ মে ঢাকায় আস‌ছে পাকিস্তান ক্রিকেট দল, বাংলাদেশের বিরু‌দ্ধে সি‌রি‌জের প্রথম টেস্ট ৮ মে ◈ দুর্নীতি, কানাডার টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচ নিয়ে তদন্তে আইসিসি  ◈ হরমুজ প্রণালিতে আবারও আটকে গেল ‘বাংলার জয়যাত্রা’ ◈ নতুন শত্রুর হিসাব কষছে ইসরায়েল, আলোচনায় উঠে আসছে পাকিস্তান ও তুরস্ক ◈ উপসাগরীয় বন্দরে অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের ◈ ইসরায়েলকে এবার সতর্ক করেছেন ট্রাম্প

প্রকাশিত : ২০ মে, ২০২১, ০৬:০৫ বিকাল
আপডেট : ২০ মে, ২০২১, ০৬:০৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রোজিনা ইসলামের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে চট্টগ্রাম জেলা প্রশাসকের কাছে স্বারকলিপি

রিয়াজুর রহমান : [২] সাংবাদিক রোজিনা ইসলাম পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে দুর্নীতিবাজ আমলার দায়ের কৃত মামলা প্রত্যাহার এবং ঘটনায় জড়িতদের শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার দাবিতে চট্টগ্রামের কর্মরত সাংবাদিকবৃন্দদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে স্বারকলিপি প্রদান করা হয়েছে।

[৩] বৃহস্পতিবার ২০ মে) বেলা ১২টায় চট্টগ্রামের বিভিন্ন জাতীয়, স্থানীয় এবং টিভি চ্যানেলে কর্মরত সাংবাদিকদের পক্ষ থেকে চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের মাধ্যমে এ স্বারকলিপি প্রদান করা হয়।

[৪] এসময় চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান চট্টগ্রামের কর্মরত সাংবাদিকের দেয়া স্বারকলিপিতে যে সব দাবি উপস্থাপন করা হয়েছে দাবিগুলো যুক্তিক বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে দ্রুত পাঠিয়ে দেয়ার আশ্বাস দেন।

[৫] স্বারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন- সাপ্তাহিক পূর্ব বাংলা সম্পাদক এম আলী হোসেন, দৈনিক সকালের সময় চট্টগ্রাম ব্যুরো’র সিনিয়র রির্পোটার নজরুল ইসলাম, দৈনিক আজকালের খবর চট্টগ্রাম ব্যুরো প্রধান মানস চৌধুরী, চন্দনাইশ প্রেস ক্লাব সভাপতি দেলোয়ার হোসাইন, হারুনুর রশীদ ও শেখ ফরমান উল্লাহ চৌধুরী।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়