শিরোনাম
◈ ভোরে ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর ও আন্দামান: আতঙ্কে রাস্তায় বাসিন্দারা ◈ ২২ বছর পর খুলনায় তারেক রহমান, জনসভা ঘিরে সকাল থেকেই নেতাকর্মীদের ঢল ◈ এপস্টেইনকাণ্ডে নতুন ফাইল প্রকাশ: ফেঁসে যাচ্ছেন ক্লিনটন দম্পতি ◈ ফুলহ‌্যা‌মের বিরু‌দ্ধে ম্যানচেস্টার ইউনাইটেডের নাটকীয় জয় ◈ রায়ো ভায়েকানোর বিপক্ষে রিয়াল মা‌দ্রিদের কষ্টের জয় ◈ অবশেষে শৃঙ্খলায় ফিরছে ১০২২ লাইটার জাহাজ, বিডব্লিউটিসিসির বিশেষ সফটওয়্যার চালু ◈ অন্তর্বর্তী সরকারের মেয়াদে চালু হচ্ছে না থার্ড টার্মিনাল, সিদ্ধান্ত নেবে পরবর্তী সরকার ◈ ইউরোপে কে আসবে সিদ্ধান্ত নেবে ইউরোপই: অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর ইইউ ◈ নারী প্রশ্ন, ভোটার মাইগ্রেশন ও পাল্টাপাল্টি অভিযোগে নির্বাচনি রাজনীতিতে উত্তাপ ◈ চট্টগ্রাম বন্দরে শ্রমিক কর্মবিরতির পর কড়া ব্যবস্থা, সরাসরি বুকিং ও সভা-সমাবেশ নিষিদ্ধ, বিএনপিপন্থী চার নেতা বদলি

প্রকাশিত : ২০ মে, ২০২১, ০৪:২৭ দুপুর
আপডেট : ২০ মে, ২০২১, ০৪:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাবি’র ভর্তি পরীক্ষা শুরু ১৬ আগস্ট

শরীফ শাওন: [২] রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২০-২১ সেশনের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা চলবে ১৮ আগস্ট পর্যন্ত। এর আগে ১৪ থেকে ১৬ জুন পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনা পরিস্থিতির কারণে তা পেছানো সিদ্ধান্ত নেওয়া হয়।

[৩] বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তি উপ-কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ১৬ আগস্ট ‘সি’ ইউনিটের ১৭ আগস্ট ‘বি’ এবং ১৮ আগস্ট এ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

[৪] প্রতিদিন তিন শিফট করে তিন দিনে ৯ শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম শিফট সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা, দ্বিতীয় শিফট দুপুর ১২টা থেকে ১টা এবং তৃতীয় শিফট বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

[৫] পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়