শিরোনাম
◈ ফ্যামিলি কার্ডের সুবিধা পাবেন না যে ৬ শ্রেণির মানুষ ◈ যেভাবে ঘরে বসে দেখবেন জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল ◈ সরলথের হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন্স লি‌গের‌ শেষ ষোলোয় আতলেতিকো মা‌দ্রিদ ◈ পিলখানায় শহীদ সেনাদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি ◈ বেঙ্গালুরু থেকে বাংলাদেশি সন্দেহে ১৮ জনকে আটক করেছে পুলিশ ◈ দুর্নীতির অভিযোগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই উপাচার্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা ◈ প্রবাসী কর্মীদের স্বার্থে আরব আমিরাতে শ্রম ভিসা পুনরায় চালুর অনুরোধ পররাষ্ট্রমন্ত্রীর ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার কা‌ছে ভারতের পরাজ‌য়ে আ‌মি খুশি : র‌বি শাস্ত্রী  ◈ ৩ সংকটে চ্যালেঞ্জের মুখোমুখি তারেক রহমান ◈ ভারতীয় নারী‌দের বিয়ে করেছেন যে সব বিদেশি ক্রিকেটাররা

প্রকাশিত : ২০ মে, ২০২১, ০৩:৪৯ দুপুর
আপডেট : ২০ মে, ২০২১, ০৫:৫৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মামুনুল কাণ্ডে কারাবন্দি হেফাজত নেতা ইকবাল হোসেন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু

মাসুদ আলম: [২] বৃহস্পতিবার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি । ইকবাল নারায়ণগঞ্জের সোনারগাঁ হেফাজতে ইসলামের সহ-সভাপতি ও খেলাফত মজলিসের উপজেলা সভাপতি ছিলেন। এছাড়া তিনি সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মসজিদের খতিব ছিলেন।

[৩] নিহতের বড় মেয়ে মাহবুবা জানান, বৃহস্পতিবার সকালে ইকবালের পরিবারকে জানানো হয়, তিনি খুব অসুস্থ। হাসপাতালে এসে তারা দেখতে পান তিনি আইসিইউ রয়েছে। তাকে ৩টায় চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তাকে বিনা অপরাধে ধরে এনে মেরে ফেলা হলো।

৪] গত ১২ এপ্রিল ইকবাল হোসেন সোনারগাঁ থানার দুই মামলায় তিন দিনের রিমান্ড শেষে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছিলেন। নারায়ণগঞ্জ কারাগারে আটক থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়লে ১১ মে ইকবালকে প্রথমে নারায়ণগঞ্জে সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। পরে তাকে মঙ্গলবার সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়।

[৫] গত ৩ এপ্রিল হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব মামুনুল হককে সোনারগাঁয়ের এক রিসোর্টে নারীসহ ঘেরাওয়ের ঘটনার পর পুলিশের ওপর হামলা, আওয়ামী লীগের কার্যালয় ও দুই যুবলীগ নেতার বাড়িঘর ভাঙচুরসহ ছয়টি মামলার আসামি ছিলেন ইকবাল। তাকেসহ উপজেলা হেফাজতে ইসলামের চার শীর্ষ নেতাকে গত ১১ এপ্রিল ঢাকার জুরাইন থেকে গ্রেপ্তার করে র‌্যাব-১১।

  • সর্বশেষ
  • জনপ্রিয়