শিরোনাম
◈ বছরের যে দুই মাসে ঘূর্ণিঝড়ের ঝুঁকি সবচেয়ে বেশি বাংলাদেশে ◈ কলকাতা-শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ◈ কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতা গড়তে এসএমই খাতের সম্ভাবনা কাজে লাগাবে সরকার: প্রধানমন্ত্রী ◈ নেপাল প্রিমিয়ার লিগের ফাইনালে বাংলাদেশের দুই আম্পায়ার, বাংলা‌দেশ ক্রিকেট বো‌র্ডের অভিনন্দন  ◈ ৩৮ ক্রিকেটার পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে, জায়গা হয়নি একাধিক তারকার ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জরুরি প্রস্তুতিতে আইএইএর স্বীকৃতি, অন-সাইট ব্যবস্থায় ঘাটতি পায়নি পর্যালোচনা দল ◈ নড়াইলের বেন্দারচরে হিন্দুদের বাড়িঘরে হামলার খবর মিথ্যা, এআই ভিডিও ছড়িয়ে অপপ্রচার: পুলিশ সদরদপ্তর ◈ ঢাকায় এক সপ্তাহে মসলা ও শুকনা ফলের দাম কেজিতে ৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বৃদ্ধি ◈ গণহত্যার রায়ের পর রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন আশা, তবে রাখাইনে যুদ্ধ ও নিরাপত্তা সংকটে ফিরতে অনিশ্চয়তা ◈ হেপাটাইটিস বি ও সি সংক্রমণে দেশে লিভার ক্যানসারের ৭০–৮০ শতাংশ ঝুঁকি, অধিকাংশ রোগীই জানেন না আক্রান্ত হওয়ার কথা

প্রকাশিত : ২০ মে, ২০২১, ১১:৫৯ দুপুর
আপডেট : ২০ মে, ২০২১, ০১:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ছেলের সামনে বাবাকে কুপিয়ে হত্যা: সাবেক এমপি আউয়ালসহ গ্রেপ্তার ৩

মাসুদ আলম : [২] রাজধানীর পল্লবীতে জমি-জমা সংক্রান্ত দ্বন্দ্বের জেরে প্রকাশ্যে সাহিনুদ্দিন (৩৩) নামে একজনকে কুপিয়ে হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য এম এ আউয়ালকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এম এ আউয়াল লক্ষ্মীপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান, তরিকত ফেডারেশনের সাবেক মহাসচিব। হত্যার মূল পরিকল্পনাকারী ও হত্যা মামলার ১ নম্বর আসামি তিনি।

[৩] র‌্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, র‌্যাব ভৈরব থেকে এম এ আউয়ালকে গ্রেপ্তার করা হয়। বিকেল ৪টায় সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

[৪] এদিকে বুধবার গভীর রাতে পল্লবী ও যাত্রাবাড়ীর রায়েরবাগ এলাকা থেকে সাহিনুদ্দিনকে হত্যায় জড়িত অপর দুইজনকে গ্রেপ্তার করে গোয়েন্দা মিরপুর জোনাল টিম। গ্রেপ্তারকৃতরা হলেন- সুমন বেপারী ও রকি তালুকদার।

[৫] গোয়েন্দা মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ আহসান খান জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় রায়েরবাগ এলাকায় থেকে হত্যার পরিকল্পনা ও নেতৃত্বদানকারী সুমনকে গ্রেপ্তার করা হয়। সুমনের দেয়া তথ্য মতে পল্লবী থানার স্কুল ক্যাম্প কালাপানি এলাকা থেকে রকিকে গ্রেপ্তার করা হয়। আজ আসামিদের ১০ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।

[৬] এছাড়া হত্যাকান্ডের ঘটনায় পল্লবী থানা পুলিশ ঘটনার দিন গত ১৬ মে বিকালে পল্লবী এলাকা থেকে মুরাদকে এবং ১৮ মে রাতে দিপুকে গ্রেপ্তর করে।

  • সর্বশেষ