শিরোনাম
◈ ভয়াবহ সড়ক দুর্ঘটনা, বৃটেনে পুলিশ কর্মকর্তাসহ সাতজন নিহত ◈ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী ভারত-যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা: বাণিজ্যমন্ত্রী ◈ কলকাতার ৭ বাংলাদেশি নিহত: সেই হোটেল মালিক গ্রেপ্তার ◈ পর্তুগালে একের পর এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু, ১৫ দিনে প্রাণ গেল ৪ জনের ◈ ধানের তুষ পুড়িয়ে গ্যাস উৎপাদন, বিকল্প জ্বালানিতে চলছে বস্ত্রকল! ◈ রশি ছিঁড়ে সাগরে পড়ে আহত চট্টগ্রাম বন্দরের পাইলট, তদন্তে জাহাজের গাফিলতির অভিযোগ; বিদেশি জাহাজ আটক ◈ বাংলাদেশি হিন্দু-শিখ-জৈন শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার আশ্বাস অমিত শাহের ◈ ফিফার শা‌স্তির পর আর্জেন্টিনাকে নি‌য়ে স্পেনের গণমাধ্যমে উসকানিমূলক সংবাদ প্রচার ◈ জাতীয় স্বার্থ নিশ্চিত করেই প্রধানমন্ত্রীর ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ চাঁদাবাজ-সন্ত্রাসীদের আইনের আওতায় না আনলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

প্রকাশিত : ২০ মে, ২০২১, ০৩:২৮ রাত
আপডেট : ২০ মে, ২০২১, ০৩:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উপবৃত্তির টাকা থেকে চার্জ কাটা যাবে না

ডেস্ক রিপোর্ট : শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা থেকে ক্যাশ আউট চার্জ কাটতে পারবে না মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রোভাইডারসহ কোনও এজেন্ট। উপবৃত্তির সমপরিমাণ অর্থ শিক্ষার্থীদের না দেওয়া হলে লিখিতভাবে অভিযোগ করার অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের সমন্বিত উপবৃত্তি কর্মসূচির স্কিম পরিচালক শরীফ মোর্তাজা মামুন। বাংলা ট্রিবিউন

বুধবার (১৯ মে) সমন্বিত উপবৃত্তি কর্মসূচির অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, ‘২০২০ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত মাধ্যমিকের ষষ্ঠ থেকে দশম এবং উচ্চ মাধ্যমিকের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের উপবৃত্তির অর্থ শিক্ষার্থী বা অভিভাবকদের অ্যাকাউন্টে উপপাঠানো হয়েছে।

মাধ্যমিকে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীর জন্য এক হাজার ২০০ টাকা, অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের এক হাজার ৫০০, নবম শ্রেণির শিক্ষার্থীদের এক হাজার ৮০০ এবং দশম শ্রেণির (২০২১ সালের পরীক্ষার্থী) শিক্ষার্থীদের জন্য ২ হাজার ৮০০ টাকা উপবৃত্তির অর্থ পাঠানো হয়েছে। আর উচ্চ মাধ্যমিকের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য ২ হাজার ৪০০ টাকা পাঠানো হয়।’

‘নির্ধারিত এই অর্থ থেকে ক্যাশ আউট চার্জ কাটতে পারবে না মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রোভাইডার বা কোনও এজেন্ট। সমপরিমাণ টাকা দিতে হবে শিক্ষার্থীদের।’

অফিস আদেশে আরও বলা হয়, ‘শিক্ষার্থীদের সমপরিমাণ অর্থ পাওয়ার বিষয়টি নিশ্চিত করতে উপজেলা/থানা শিক্ষা অফিসারদের নির্দেশ দেওয়া হয়েছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়