শিরোনাম
◈ ভোরে ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর ও আন্দামান: আতঙ্কে রাস্তায় বাসিন্দারা ◈ ২২ বছর পর খুলনায় তারেক রহমান, জনসভা ঘিরে সকাল থেকেই নেতাকর্মীদের ঢল ◈ এপস্টেইনকাণ্ডে নতুন ফাইল প্রকাশ: ফেঁসে যাচ্ছেন ক্লিনটন দম্পতি ◈ ফুলহ‌্যা‌মের বিরু‌দ্ধে ম্যানচেস্টার ইউনাইটেডের নাটকীয় জয় ◈ রায়ো ভায়েকানোর বিপক্ষে রিয়াল মা‌দ্রিদের কষ্টের জয় ◈ অবশেষে শৃঙ্খলায় ফিরছে ১০২২ লাইটার জাহাজ, বিডব্লিউটিসিসির বিশেষ সফটওয়্যার চালু ◈ অন্তর্বর্তী সরকারের মেয়াদে চালু হচ্ছে না থার্ড টার্মিনাল, সিদ্ধান্ত নেবে পরবর্তী সরকার ◈ ইউরোপে কে আসবে সিদ্ধান্ত নেবে ইউরোপই: অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর ইইউ ◈ নারী প্রশ্ন, ভোটার মাইগ্রেশন ও পাল্টাপাল্টি অভিযোগে নির্বাচনি রাজনীতিতে উত্তাপ ◈ চট্টগ্রাম বন্দরে শ্রমিক কর্মবিরতির পর কড়া ব্যবস্থা, সরাসরি বুকিং ও সভা-সমাবেশ নিষিদ্ধ, বিএনপিপন্থী চার নেতা বদলি

প্রকাশিত : ২০ মে, ২০২১, ০২:৪৫ রাত
আপডেট : ২০ মে, ২০২১, ০২:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৩ মিনিট ব্যবধানে দুই ভাইয়ের জন্ম, ২৪ ঘণ্টার ব্যবধানে মৃত্যু

অনলাইন ডেস্ক : এক সঙ্গে পৃথিবীতে আসা এবং প্রায় একই সঙ্গে পৃথিবী থেকে বিদায় নিলেন মীরাটের ক্যান্টনমেন্ট এলাকার বাসিন্দা যমজ ভাই জোফ্রেড ভার্গিস গ্রগারি এবং রাফ্রেড জর্জ গ্রগারি। করোনায় আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টার ব্যবধানে ওই হাসপাতালে প্রাণ হারালেন তারা

প্রায় একই সময় অসুস্থ হয়ে পড়ায়, দুই ভাইকে মীরাটের আনন্দ হালপাতালে ভর্তি করা হয়েছিল। গত ১০ মে তাদের করোনা রিপোর্ট নেগেটিভ আসে। তবে অসুস্থতা না কমায় হাসপাতাল থেকে তাদের ছাড়া হয়নি। ১৩ মে ওই হাসপাতালেই মৃত্যু হয় জোফ্রেডের। ছেলের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে যান বাবা গ্রেগরি রেমন্ড ও মা সোজা রাফায়েল।

তবে হাসপাতালে ভর্তি অপর ভাই রালফ্রেডকে তার মৃত্যুর বিষয় জানাননি তার বাবা-‌মা। পরদিন ১৪ তারিখ রালফ্রেডও ওই হাসপাতালেই মারা যান। দুই ছেলের মৃত্যুতে ভেঙে পড়েন তাদের বাবা-‌মা।

মৃতদের পরিবার সূত্রে জানা গিয়েছে, ১৯৯৭ সালের ২৩ এপ্রিল তিন মিনিটের ব্যবধানে জন্ম হয়েছিল দুই ভাইয়ের। দুই ভাইয়ের মধ্যে অনেক মিলও ছিল। দু’জনেই ৬ ফুট লম্বা। দু’‌জনেই একইসঙ্গে কোয়াম্বাত্তুরের কলেজ থেকে বি টেক পাশ করেন। ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়