শিরোনাম
◈ হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ পরিবারের ৯ জনের মধ্যে একজনের মৃত্যু ◈ রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয়

প্রকাশিত : ১৯ মে, ২০২১, ০৬:৩৮ বিকাল
আপডেট : ১৯ মে, ২০২১, ০৮:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রোজিনা ইসলামের মুক্তির দাবিতে ডেমরায় সাংবাদিকদের মানববন্ধন ও প্রতিবাদ সভা

মো. বশির উদ্দিন: [২] দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থসেবা বিভাগে পরিকল্পিতভাবে প্রায় ৬ ঘন্টা আটকে রেখে শারিরিক নির্যাতন ও মিথ্যা মামলা দেওয়ার প্রতিবাদে ডেমরায় মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন সাংবাদিকরা।

[৩] বুধবার দুপুরে ডেমরার ষ্টাফ কোয়ার্টার এলাকায় ডেমরা-রামপুরা সড়কে এ মানবন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় ঢাকা-ডেমরা প্রেস ক্লাব ও পূর্বাঞ্চল সাংবাদিক ইউনিটি’র সমন্বয়ে এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার শতাধিক সাংবাদিক এ কর্মসূচীতে অংশগ্রহন করেন।

[৪] মানববন্ধনে বক্তব্য রাখেন চ্যানেল আই, ইন্ডিপেন্ডেন্ট টিভি, একাত্তর টিভি, নিউজ টোয়েন্টি ফোর টিভি ও বাংলাদেশ প্রতিদিন, দৈনিক যুগান্তর, দৈনিক সমকাল, জিটিভি, এশিয়ান টিভি, বিজয় টিভি, দৈনিক আমাদের সময়, বাংলাদেশ টুডে, দৈনিক জনতা, আমাদের অর্থনীতি, চ্যানেল টুয়েন্টি থ্রি সহ অন্যান্য গণমাধ্যমকর্মীরা।

[৫] মানবন্ধনে সাংবাদিকরা বলেন, রোজিনা ইসলামকে পরিকল্পিতভাবে আটকে রেখে শারিরিক নির্যাতনসহ সাজানো মামলা দিয়ে ফাঁসানোর বিষয়টি এদেশের জন্য চরম লজ্জাজনক। তাই দেশের সকল সাংবাদিকদের পক্ষ থেকে অনতিবিলম্বে রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারসহ দোষীদের বিরুদ্ধে যথাযোগ্য আইনি ব্যবস্থা গ্রহনের জন্য সরকারের কাছে জোরালো দাবি জানান বক্তরা। অন্যথায় সাংবাদিকরা আরও কঠোর কর্মসূচীর হুশিয়ারী দেন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়