শিরোনাম
◈ এমপি নজরুলকে ঘিরে চাঞ্চল্য, ড্রাইভারের বয়ানে উঠে এলো নানা অভিযোগ ◈ ভূমি কর্মকর্তা ঘুষ নেওয়ার সময় বললেন—কপাল ভালো ৪০তম বিসিএসে উনি ক্যাডার, আমি নন-ক্যাডার (ভিডিও) ◈ ইরান যুদ্ধে ‘আটকে’ ট্রাম্প, তিন বিকল্পেই সংকট: নিউইয়র্ক টাইমস ◈ পাউরুটিতে ক্যানসারের উপাদান পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট ◈ নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতালে, নিহত ১ ◈ ভারতের পরীক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তনে টাস্কফোর্স ঘোষণা মোদির ◈ বিদায়ী রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে নিয়ে আলাদা অনুসন্ধান নয়: বাংলাদেশ ব্যাংক ◈ ‘বদির সুপরিকল্পিত ছকেই একরাম হত্যা’: চিফ প্রসিকিউটর ◈ স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার ভিত্তিতে প্রার্থী বাছাইয়ের নির্দেশ তারেক রহমানের ◈ রেমিট্যান্সে চাঙা অর্থনীতি, ২৫ দিনে এলো প্রায় ২৩০ কোটি ডলার

প্রকাশিত : ১৯ মে, ২০২১, ০৬:১১ বিকাল
আপডেট : ১৯ মে, ২০২১, ০৬:৩১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোভিডের ২বছরে দেশের মাথাপিছু আয় ভারতের চেয়ে বেড়েছে ১৩ শতাংশ: অর্থনীতিবিদ আহসান এইচ মনসুর

বিশ্বজিৎ দত্ত: [২] দেশের মাথা পিছু আয় গত বছরের চেয়ে চলতি বছরে ১৬৩ ডলার বাড়লেও ভারতে মাথাপিছু আয় কমেছে ৬৭ ডলার। গত সোমবার (১৭ মে) পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জানিয়েছেন চলতি অর্থবছরে দেশের মাথাপিছু আয় ২ হাজার ২২৭ ডলার হয়েছে। ২০২০ সালে ছিলো ২ হাজার ৬৪ ডলার, আর ভারতের  ২০০০ ডলার।

[৩] এ বিষয়ে অর্থনীতিবিদ আহসান এইচ মনসুর বলেন,  মাথাপিছু আয় বেড়েছে এটা আমরা বুঝতে পারছি না। সাধারণ মানুষও বুঝতে পারছে না। এক বছরে ২৭ বিলিয়ন ডলার আয় বৃদ্ধির মতো দেশে এমন কোন অর্থনৈতিক উল্লম্ফন ঘটেনি। দেশের ১ কোটি ৬০ লাখ লোক গরিব হয়েছে। কর্ম হারিয়েছে ৬৩ ভাগ । বেতন কমে গেছে। সেখানে আয় বাড়ে কিভাবে। সরকারের কিছু লোকের আয় বাড়ছে এটা আমরা দেখছি। কিন্তু এটা এতটা বৃদ্ধি পাবে তা মনে হয় না।

[৪] পরিকল্পনামন্ত্রী জানিয়েছেন, সেটা আমাদের ডেভেলপমেন্টের সঙ্গে জড়িত। ২০২০-২১ অর্থবছরে আমাদের মাথাপিছু আয় ২ হাজার ২২৭ ডলারে উন্নীত হয়েছে। আগের যে পরিসংখ্যান ছিল সেখানে (মাথাপিছু আয়) ছিল ২ হাজার ৬৪ ডলার। মাথাপিছু আয় ৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

[৫] আয় বৃদ্ধি ছাড়াও ভারতের চেয়ে বেশ কিছু বিষয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ। মানুষের গড় আয়ু. শ্রমবাজারে শ্রমিকদের অংশগ্রহণ. শহরায়ণ, দারিদ্র হ্রাসের ক্ষেত্রেও ভারতের চেয়ে এগিয়েছে বাংলাদেশ। জাতীসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা আঙ্কটাডের হিসাব অনুযায়ি. ভারতের গড় আয়ু ৬৯ বছর সেখানে বাংলাদেশের গড় আয়ু ৭২ বছর। বাংলাদেশের জন্মহার যেখানে ২.২ শতাংশ, ভারতের ২ শতাংশ। শিশু মৃত্যুর হার ভারতে প্রতি হাজারে ২৮.৩ শতাংশ। বাংলাদেশে ২৫ .৬ শতাংশ। বাংলাদেশের শ্রমিকদের শ্রমবাাজরে প্রবেশের হার ৩৬.৪ শতাংশ। অন্যদিকে ভারতে শ্রমবাজারে অংশগ্রহণের হার ২০.৩ শতাংশ। শহরাঞ্চলে ভারতের মানুষ বসবাস করে ৩৪. ৫ শতাংশ বাংলাদেশে ৩৭.৫ শতাংশ। ভারতে দারিদ্রের হার ২১.২ শতাংশ অন্যদিকে বাংলাদেশে দারিদ্রের হার ১৪.৮ শতাংশ। কৃষিতে নিয়োজিত শ্রমিক ভারতে ৪১.৫ শতাংশ সেখানে বাংলাদেশে কৃষিতে নিয়োজিত শ্রমিক ৩৭.৭ শতাংশ।

[৬] উল্লেখ্য, গত বছর বাংলাদেশের মোট ডিজিপি ছিলো ২৭ লাখ ৯৬ হাজার ৩৭৮ কোটি টাকা, চলতি বছর এটা হয়েছে ৩০ লাখ ৮৭ হাজার ৩০০ কোটি টাকা। মন্ত্রী যদিও বলেছেন এই স্ট্যাটিসটিকস এখনও ফাইনাল হয়নি। অর্থ বিভাগ থেকে পাওয়া এটি প্রাথমিক হিসাব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়