শিরোনাম
◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন 

প্রকাশিত : ১৯ মে, ২০২১, ১১:০৪ দুপুর
আপডেট : ১৯ মে, ২০২১, ১১:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রাহ্মণবাড়িয়ায় মাদক ব্যবসায়ী স্বামীর পেট্রোলের আগুনে স্ত্রীর মৃত্যু

তৌহিদুর রহমান: [২] ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া উপজেলার উত্তর ইউনিয়নের আনোয়ারপুর গ্রামে ডলি আক্তার (৪০) নামে এক নারী স্বামীর দেওয়া আগুনে অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন।

[৩] ঈদের দিন অগ্নিদগ্ধ হলেও ওই নারী চিকিৎসাধীন অবস্হায় মঙ্গলবার সকালে ঢাকার একটি হাসপাতালে মারা যান।

[৪] ডলির পরিবার ও এলাকাবাসি বলেন, কাজল ভূঁইয়া এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে। ডলির সংসারে দুই ছেলে ও দুই মেয়ে থাকলেও বিভিন্ন কারণে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য ছিল।

[৫] ঈদের আগের দিন ও ঈদের দিন এসব নিয়ে দুজনের মধ্যে বিরোধ হয়। ঈদের দিন সকালে প্রথমে স্বামীর মারধরের শিকার হন ডলি। একপর্যায়ে মোটরসাইকেল থেকে পেট্রোল এনে ডলির গায়ে আগুন লাগিয়ে দেয় কাজল। তাৎক্ষণিকভাবে পরিবারের লোকজন তাকে সেখান থেকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যান।

[৬] আখাউড়া থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, কাজল বিরুদ্ধে থানায় ৮টি মামলা রয়েছে। শাহবাগ থানা পুলিশের মাধ্যমে ওই নারীর মৃত্যুর ময়নাতদন্ত করা হবে। পরিবারে পক্ষ থেকে লিখিত অভিযোগের প্রাপ্তি স্বাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়