শিরোনাম
◈ আরব আমিরাতের ক্লাবে নাম লেখালেন বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার জায়ান ◈ চীন-বাংলাদেশ সম্পর্ক অন্য কোনো শক্তিতে প্রভাবিত হবে না: চীনা দূতাবাস ◈ বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, রণক্ষেত্র জয়পুরহাট (ভিডিও) ◈ নির্বাচনে অনিয়ম বিতর্ক ও অভিযোগ আইনি প্রক্রিয়ায় সমাধান করা হবে: সিইসি ◈ ঢাকা-১৭ আসনে তারেক রহমানকে সমর্থন, সরে দাঁড়ালেন ৫ প্রার্থী ◈ নির্বাচনে যেসব ইস্যু গুরুত্ব পাচ্ছে ◈ ফরিদপুরে যাত্রীবাহী বাস উল্টে প্রাণ গেল দু'জনের, আহত ২০ ◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশ কি তারেক রহমানকেই খুঁজছে? ◈ জামায়াতের আমিরের সাথে কেনো সবাই দেখা করতে চায়: আল জাজিরা পর্যবেক্ষণ ◈ দেশে প্রথমবারের মতো শুরু হচ্ছে নারীদের বিপিএল

প্রকাশিত : ১৯ মে, ২০২১, ১০:০৬ দুপুর
আপডেট : ১৯ মে, ২০২১, ১০:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইংলিশ লিগে দুর্বল ফুলহ্যামে হোঁচট খেলো ম্যানচেস্টার ইউনাইটেড

স্পোর্টস ডেস্ক : [২] লড়াইটা কোনো কাজেই আসলো না ম্যানচেস্টার ইউনাইটেডের। আগের দুই ম্যাচে হারের ধাক্কা তারা কাটিয়ে উঠতে পারল না এবারও। অবনমন নিশ্চিত হয়ে যাওয়া ফুলহ্যামের বিপক্ষেও হোঁচট খেয়েছে উলে গুনার সুলশারের দল।

[৩] শিরোপা লড়াই শেষ হয়ে গেছে আগেই। প্রতিপক্ষের মাঠে টানা ২৫ ম্যাচ অপরাজিত ইউনাইটেডের এখন চাওয়া যতটা ভালোভাবে সম্ভব লিগ শেষ করা। সে লক্ষ্যে মঙ্গলবার কিছুটা ধাক্কা খেয়েছে তারা। ওল্ড ট্র্যাফোর্ডে প্রথমে এগিয়ে গিয়েও ১-১ ড্র করেছে ইউনাইটেড।

[৪] করোনাভাইরাসের প্রকোপে এতদিন দর্শকশূন্য স্টেডিয়ামে হয়ে আসছিল ম্যাচ। প্রায় ১৪ মাস পর এই ম্যাচ দিয়ে ওল্ড ট্র্যাফোর্ডে দর্শক ফিরল। দুর্দান্ত এক গোলে উপলক্ষটা শুরুতেই রাঙান এদিনসন কাভানি। কিন্তু শেষ দিকে জো ব্রায়ান ইউনাইটেডের জালে বল পাঠালে স্বাগতিকদের দর্শক উল্লাস থেমে যায়।

[৫] ৩৭ ম্যাচে ২০ জয় ও ১১ ড্রয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের পয়েন্ট ৭১। এক ম্যাচ কম খেলে ৬৬ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে লেস্টার সিটি। লেস্টারের সমান ৩৬ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে চার নম্বরে চেলসি। ১ পয়েন্ট কম নিয়ে পঞ্চম স্থানে লিভারপুল।- দ্য সান/ বিডিনিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়