শিরোনাম
◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী ◈ মেয়ের নিখোঁজে বাবা-মায়ের উদ্বেগহীনতা সমাজের গভীর সংকটের প্রতিচ্ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ভারতের শীর্ষ ১০ শতাংশ ধনীর চেয়েও বেশি আয় যুক্তরাষ্ট্রের দরিদ্রদের ◈ যে কারণে সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ ঘোষণা

প্রকাশিত : ১৯ মে, ২০২১, ০১:১৭ রাত
আপডেট : ১৯ মে, ২০২১, ০১:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারত থেকে দেশে ফিরলেন করোনা রোগীসহ ৭২ বাংলাদেশি

নিউজ ডেস্ক: মঙ্গলবার (১৮ মে) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চুয়াডাঙ্গার দর্শনা স্থলবন্দর হয়ে বাংলাদেশে প্রবেশ করেন তারা। দর্শনা স্থলবন্দর ইমিগ্রেশন ইনচার্জ আব্দুল আলিম বিষয়টি নিশ্চিত করেছেন। এদের মধ্যে এক নারীর শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। সময়টিভি

দেশে ফেরার পর তাদের কাস্টমস, ইমিগ্রেশন, স্বাস্থ্য বিভাগ ও বিজিবি তাদের আনুষ্ঠানিকতা শেষে করেন। ভারত থেকে আসা ৭২ জনকে রাতেই চুয়াডাঙ্গা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের হোস্টেলে ও হোটেল ভিআইপিতে রাখা হবে ১৪ দিনের কোয়ারেন্টাইনে।

জানা যায়, দেশে প্রবেশ করা ৭২ বাংলাদেশির মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার এক নারীর র‌্যাপিড টেস্টের মাধ্যমে করোনা ভাইরাস পরীক্ষা করা হলে পজিটিভ হয়। তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। অসুস্থ থাকায় ৩ জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর বাকিদের চুয়াডাঙ্গা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ও হোটেল ভিআইপিতে আছেন ১৪ দিনের কোয়ারেন্টাইনে।

এদিন, দেশে প্রবেশ করা ৭২ জনের মধ্যে ৪৬ জন পুরুষ ও ২৬ জন নারী। দুই দিনে দর্শনা স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশ করলেন ৮৩ জন বাংলাদেশি। ভারতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে এ পর্যন্ত ২৭৩ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

দর্শনা স্থলবন্দরে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ হোসেন বলেন, ভারত থেকে আসা একজন নারীর শরীরে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। র‌্যাপিড টেস্টের মাধ্যমে পরীক্ষা করা হয়। আইনগত সকল প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

  • সর্বশেষ