শিরোনাম
◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয়

প্রকাশিত : ১৮ মে, ২০২১, ০৬:৩৩ বিকাল
আপডেট : ১৮ মে, ২০২১, ০৬:৩৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুনামগঞ্জে স্বেচ্ছায় ৩২ আসামির আত্মসমর্পণ

রাজু আহমেদ : দিরাই উপজেলায় একটি হত্যা মামলার ৩২ জন আসামি স্বেচ্ছায় থানায় আত্মসমর্পণের খবর পাওয়া গেছে। মঙ্গলবার (১৮ মে) বেলা ১১টার দিকে দিরাই থানায় আত্মসমর্পণের পর আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান।

জানা গেছে,দিরাই উপজেলার বাসিন্দা পাবেল মিয়া (৩০),হুমায়ুন তালুকদার (২২), সাদেক নুর (২৫), কিবরিয়া তালুকদার (২৫), আজহার তালুকদার (২২), জয় তালুকদার (২৪),সুজা তালুকদার (৪০), বাবু তালুকদার (২৫), রেজু তালুকদার (৩০), জসিম মিয়া (৩০), ছুটিল তালুকদার (৫০), রুমান তালুকদার (২৫), ছুট্টু মিয়া তালুকদার (৪০), ছলিম তালুকদার (৫২), ছানোয়ার তালুকদার (৫৫), সোহাগ রাজা তালুকদার (৩৫), সারিক তালুকদার (৩০), আবুক খায়ের মিয়া (৪৫), জাহাঙ্গীর তালুকদার (৫২), অম্রিত তালুকদার (২৪), মকুট তালুকদার (২৫), বখতিয়ার তালুকদার (২০), সুহেল মিয়া (৩০), সেজেল তালুকদার (৩৫), মেহরাব তালুকদার (২৬), লেকান্নুর মিয়া ওরফে লেকানুর (৩৫), আব্দুল হাকিম (৩২), তফুর তালুকদার (৩৪), নাছির তালুকদার (২২), আবু সালেক তালুকদার (২৬), মীর হোসেন তালুকদার (২৭), সালেহ আহমদ তালুকদার (৪০) স্বেচ্ছায় আত্মসমর্পন করেন।

ওসি জানিয়েছেন, চলতি বছরের ১৩ মার্চ উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের নুরনগর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সামছুল হক ও পারুল তালুকদারের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। এতে সামছুল হক পক্ষদ্বয়ের শাহমূলক (৪০) নামে এক ব্যক্তি নিহত হন। এ ঘটনায় নিহতের সহােদর সামছুল হক বাদী হয়ে দিরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর থেকে আসামিদের ধরতে বিভিন্ন স্থানে অভিযান চলে। আজ একসাথে থানায় এসে আত্মসমর্পণ করলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়