শিরোনাম
◈ আমি গু.লি করিনি আমাকে গু.লি করার নির্দেশ দেওয়া হয়েছিল: মৃত্যুদণ্ডপ্রাপ্ত এএসআই (ভিডিও) ◈ সংসদে ১২টি বিল পাস ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার

প্রকাশিত : ১৮ মে, ২০২১, ০৫:১৬ বিকাল
আপডেট : ১৮ মে, ২০২১, ০৫:১৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কলঙ্কজনক অধ্যায় রচিত হলো :পেশাজীবি হিসেবে এটা কোন ভাবেই মেনে নেয়া যায় না:ডা. ইকবাল আর্সলান

প্রথম আলো র বরেণ্য সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ে আটক, গ্রেপ্তার,মামলা,হয়রানির তীব্র নিন্দা জানিয়েছেন স্বাধীনতা চিকিৎসা পরিষদ স্বাচিপ প্রধান অধ্যাপক ডা. ইকবাল আর্সলান।

তিনি এক বিবৃতিতে বলেন, একজন সাংবাদিকের পেশাগত ও নৈতিক দায়িত্ব হচ্ছে সত্যের সন্ধান, উদঘাটন এবং জনসমক্ষে প্রকাশ/উপস্থাপন । সারা বিশ্বজুড়েই সাংবাদিকরা সংবাদ সংগ্রহের জন্য অনেক পথ অবলম্বন করে থাকেন তাই বলে তাঁকে শারিরীকভাবে লাঞ্ছিত করা, আটকে রাখা থেকে গ্রেপ্তার কোনভাবেই গ্রহণযোগ্য নয় । রোজিনা একজন স্বনামধন্য সিনিয়র সাংবাদিক তিনি তাঁর সাংবাদিকতার জন্য জাতীয় ও আর্ন্তজাতিক ভাবে পুরস্কৃত, তাঁর সঙ্গে আজ যা ঘটলো তা অবাধ তথ্য প্রবাহের ক্ষেত্রে একটি কলঙ্কজনক অধ্যায় রচিত হলো । পেশাজীবি হিসেবে এটা কোন ভাবেই মেনে নেয়া যায় না । ডাক্তার প্রতিদিন.কম

  • সর্বশেষ
  • জনপ্রিয়