শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ১৮ মে, ২০২১, ১২:৪৭ দুপুর
আপডেট : ১৮ মে, ২০২১, ১২:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কামারখন্দে মাদক সেবনের দায়ে এক মাদকসেবীকে ১৮ মাসের কারাদন্ড

রাইসুল ইসলাম:[২] সিরাজগঞ্জের কামারখন্দে মাদক সেবনের দায়ে মোহাম্মদ আলী জিন্নাহ (৩৫) নামে এক মাদকসেবীকে ১৮ মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। জিন্নাহ উপজেলার ডিডি শাহবাজপুর গ্রামের আব্দুল হামিদ আকন্দের ছেলে। মঙ্গলবার সকালে তাকে সিরাজগঞ্জ কারাগারে প্রেরণ করা হয়।

[৩] উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মেরিনা সুলতানা জানান, জিন্নাহ প্রায় সময়ই মাদক সেবন করে পরিবারের সদস্যদের মারপিট ও বাড়ী ঘর ভাংচুর করে।

[৪] মঙ্গলবার সকালে জিন্নাহ তার বাড়ীর পাশে মাদক সেবন করছে এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনের সময় মাদক সহ তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে তাকে ১৮ মাসের কারাদন্ড প্রদান করা হয়।সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়