শিরোনাম
◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী ◈ মেয়ের নিখোঁজে বাবা-মায়ের উদ্বেগহীনতা সমাজের গভীর সংকটের প্রতিচ্ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ভারতের শীর্ষ ১০ শতাংশ ধনীর চেয়েও বেশি আয় যুক্তরাষ্ট্রের দরিদ্রদের ◈ যে কারণে সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ ঘোষণা

প্রকাশিত : ১৮ মে, ২০২১, ০৪:৫৮ সকাল
আপডেট : ১৮ মে, ২০২১, ০৪:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আরিফুজ্জামান তুহিন: ইসরায়েল প্যালেস্টাইন বিষয়টি ধর্ম দিয়ে দেখলে পুরোটা দেখা হবে না

আরিফুজ্জামান তুহিন: একসময় সারা বিশ্বে প্যালেস্টাইনের স্বাধীনতা তরুণদের মধ্যে মাতমের মতো ছিলো। ইউরোপ, আমেরিকা ও এশিয়াড এই মাতম তৈরি করেছিলো মূলত বামপন্থীরা। কারণ প্যালেস্টাইনের স্বাধীনতা সংগ্রামে সরাসরি বামপন্থীরা যুক্ত ছিলেন। পিএলও’র সঙ্গে কাধে কাধ মিলিয়ে যুদ্ধ করেছে ফিলিস্তিনের কমিউনিস্ট পার্টি প্যালেস্টাইন পিপলস পার্টি। এমনকি চীন বিপ্লবের পর মাও সেতুং পিএলওকে অস্ত্র,অর্থ ও ট্রেনিং দিয়ে সহায়দা করেছে। একই সময় উত্তর কোরিয়া, ভিয়েতনাম, পূর্ব জার্মানি, যুগোস্লাভিয়ার মতো কমিউনিস্ট সরকারগুলো পিএলওকে অস্ত্র ও ট্রেনিং দিয়েছে। এসব নিয়ে পরে বিস্তারিত লিখবো।

প্যালেস্টাইনের কমিউনিস্ট পার্টি প্যালেস্টাইন পিপলস পার্টি এখনো সেখানে টিকে আছে, তবে আগের শক্তি আর নেই। আমি মনে করি হামাস তৈরি করা হয়েছে ফিলিস্তিনিদের আন্দোলনকে ভাগ করতে, মোসাদ তাতে শতভাগ সফল। ইসরায়েলের রাষ্ট্রপতির বিরুদ্ধে কয়েক মাস আগে সারা ইসরায়েলজুড়ে দেশটির বিরোধী বিশেষত তরুণ বামপন্থীরা ব্যাপক বিক্ষোভ সমাবেশ করে। নিজে বিপদে পড়েছে, তো পাশে দরিদ্র ক্ষমতাহীন ফিলিস্তিনীদের দাও  বিমান হামলা করে। দুর্নীদির ইস্যু চাপা পড়ে যাবে। ইসরায়েল প্যালেস্টাইন বিষয়টি ধর্ম দিয়ে দেখলে পুরোটা দেখা হবে না। এটা সাম্রাজ্যাবাদী আগ্রাসন, জায়নিস্ট সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হন। ফেসবুক থেকে

  • সর্বশেষ