শিরোনাম
◈ বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দিল্লি যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ, যাচ্ছেন জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে প্রতিনিধি দল ◈ কুমিল্লার স্কুলছাত্রী তাজমীন ধর্ষণ-হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার জেরে ঢাকা-সৌদি ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী বাংলাদেশি ◈ বয়স্ক ভাতা আনতে গিয়ে জানতে পারেন সরকারি খাতায় তিনি মৃত, ৯ বছর ধরে নিজেকে জীবিত প্রমাণের লড়াই কাশেমের ◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ ◈ বিএনপিতে অপকর্মে জড়ালে ছাড় নয়, চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এমপিদের কড়া বার্তা প্রধানমন্ত্রীর ◈ জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, ট্রেনে পাওয়া ব্যাগ নিয়ে নওগাঁ গিয়েছিলেন এক ব্যক্তি ◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত ◈ গরুর মাংসের কেজি ২৫০ টাকা করতে জীবিত গরু ও হালাল মাংস আমদানির দাবি

প্রকাশিত : ১৭ মে, ২০২১, ০৭:৪৫ বিকাল
আপডেট : ১৭ মে, ২০২১, ০৭:৪৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামের বোয়ালখালীতে হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

এম.ইউছুপ রেজা : [২] জেলার বোয়ালখালীতে ফরিদুল আলম (৩২) নামের হত্যা মামলার পলাতক এক আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

[৩] সূত্রে জানায়, চট্টগ্রামের বোয়ালখালীতে সীমানা বিরোধ নিয়ে গত ১৯ এপ্রিল (সেমাবার) দুপুরে ভাইপো ফরিদুল আলমের হাতে খুন হয় চাচা ইসমত আলী। ওই ঘটনায় নিহত ইসমত আলীর ছেলে মোরশেদ আলম বাদী হয়ে ওইদিন রাতেই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পরথেকে আত্মগোপনে চলে যায় হত্যা মামলার ১নং আসামী ফরিদুল আলম।

[৪] গতকাল রাতে পাশ্ববর্তী আনোয়ারা থানাধীন চাতুরী চৌমুহনী এলাকায় হত্যা মামলার আসামী ফরিদুল আলম আত্নগোপন করে রয়েছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ফরিদুল আলমকে গ্রেফতার করে থানা পুলিশ।

[৫] ধৃত ফরিদুল আলম উপজেলার উপজেলার বোয়ালখালী পৌরসভাধীন ৮নং ওয়ার্ডের তাজুর মুল্লুকের বাড়ি প্রকাশ-চরের বাড়ি এলাকার তাজুর মুল্লুক বাড়ীর শামসুল আলমের পুত্র এবং বোয়ালখালী থানার একটি হত্যা মামলায় এজাহারভুক্ত পলাতক আসামী। নিহত ইসমত আলীও একই বাড়ির মৃত আবুল খায়ের এর ছেলে।

[৬] অপর অভিযানে থানা পুলিশ উপজেলার জ্যৈষ্ঠপুরা ফুতামুরা মাজারএলাকায় অভিযান চালিয়ে পূর্ব শাকপুরা জব্বার চেয়ারম্যানের বাড়ীর রতন দাশের পুত্র জনি দাশ (২১) ও একই ইউনিয়নের সর্দ্দার পাড়া এলাকার সুবল সর্দ্দারের পুত্র রানা সর্দ্দার (২০) নামের দু’মাদক কারবারি কে আটক করে। পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক ওই এলাকা হতে পলিথিনে মোড়ানো ৫০ লিটার মদ উদ্ধার করে পুলিশ।

[৭] বোয়ালখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল করিম বলেন, অভিযান পরিচালনা করে আনোয়ারা থেকে হত্যা মামলার আসামী ফরিদ ও পৃথক অভিযানে অপর ২জনকে আটক করেছে পূলিশ। গ্রেফতারকৃত তিনজনকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

 

  • সর্বশেষ