শিরোনাম
◈ ভারতে ব্রা‌জি‌লের ম্যাচ বয়কটের ডাক বাইচুংয়ের, পালটা কী জবাব ব্রাজিলের ফুটবল কর্তার? ◈ বিদেশে উচ্চশিক্ষায় এসএসসির রেজাল্টের গুরুত্ব কতটা?  ◈ ‘ইসলামিক ন্যাটোতে’ বাংলাদেশের যোগদানের সম্ভাবনা, ভারত কেন এত উদ্বিগ্ন : ফার্স্টপোস্টের প্রতিবেদন ◈ ঢাকার চীনা দূতাবাসে ইমেইলে হামলার হুমকি, শুরু হয়েছে তদন্ত ◈ ‘বিয়ের ফাঁদে’ চীনে পাচার : ৫ বছরে গেছেন ৪২২৬ বাংলাদেশি নারী, অনেকের স্বপ্ন পরিণত হয়েছে ‘অভিশপ্ত নরকে’ ◈ খাটের নিচে ছেলে, ছাদে স্ত্রী-মেয়ে; অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে ৪ লাশ ◈ এআইয়ের কাছে কখনোই চাইবেন না এই ৫ পরামর্শ ◈ সকালের মধ্যে দেশের ৭ জেলায় ঝরতে পারে বৃষ্টি ◈ সৌদি-তুর্কি-পাকিস্তানের জোটে যোগ দেয়ার বিষয়ে বাংলাদেশের অবস্থান ‘ইতিবাচক’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ◈ ভয়াবহ সড়ক দুর্ঘটনা, বৃটেনে পুলিশ কর্মকর্তাসহ সাতজন নিহত

প্রকাশিত : ১৭ মে, ২০২১, ০৭:২২ বিকাল
আপডেট : ১৭ মে, ২০২১, ০৭:৩০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে মাঠে দর্শক প্রবেশের অনুমতি দিচ্ছে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক : [২] গত এপ্রিলে ভারতের আহমেদাবাদে ইংল্যান্ডের বিপক্ষে দর্শক প্রবেশের অনুমতি দিলেও করোনার কারণে তোপের মুখে সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হয় ভারতীয় ক্রিকেট বোর্ড।

[৩] এবার ইংল্যান্ডে খেলতে গিয়েছে ভারত। সেখানেও পাঁচটি টেস্ট খেলবে দু’দল। এই ম্যাচগুলোতে দর্শক প্রবেশের অনুমতি দেয়ার কথা ভাবছে দেশটির সরকার। যদিও পুরো ব্যাপারটাই নির্ভর করছে প্রধানমন্ত্রী বরিস জনসনের অনুমতির ওপরে। ইংল্যান্ডে যদি আগামী কয়েকদিনে করোনা ভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্টের প্রকোপ না বাড়ে সেক্ষেত্রে আগামী ২১ জুন থেকেই স্টেডিয়াম ভর্তি দর্শক প্রবেশের অনুমতি মিলতে পারে।

[৪] ক্রিকেটে আপাতত দর্শক দেখা না গেলেও ইংল্যান্ডের ওয়েম্বলি স্টেডিয়ামে এফএ কাপের ফাইনাল ম্যাচ মাঠে বসে দেখেছে ২১ হাজার দর্শক। তাই সব ঠিকঠাক থাকলে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজেও দেখা যেতে পারে দর্শক। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের জন্য এই খবর স্বস্তির। কেন না, গত বছরে অনেক টাকা ক্ষতি হয়েছে ইসিবির। এই গ্রীষ্মে সেই ক্ষতি কাটিয়ে উঠতে সব রকম চেষ্টাই কবে তারা। ইসিবির পরিকল্পনায় ছিল মাঠে দর্শক প্রবেশের অনুমতি দেয়াটাও।

[৫] এতে করে নিউজিল্যান্ড বা ভারত সিরিজে অনুমতি পাওয়া যেতে পারে দর্শক প্রবেশের। তাতে কিছুটা হলেও ক্ষতি পোষানো যেতে পারে। এই দুই সিরিজে দর্শক প্রবেশের অনুমতি না পেলেও শ্রীলঙ্কার বিরুদ্ধে কার্ডিফে দুটি টি২০ ম্যাচে ৪ হাজার দর্শক প্রবেশের অনুমতি পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। - ক্রিকইনফো/ আরটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়