শিরোনাম
◈ দিল্লিতে সিজেপি নেতাদের আটক, আগেই আন্দোলনের পরবর্তী নেতৃত্ব ঠিক করে রেখেছিলেন প্রতিষ্ঠাতা ◈ মালয়েশিয়ায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় যৌথ চ্যাম্পিয়ন বাংলাদেশের হিরা ◈ শেখ হাসিনার সঙ্গে মাঝেমধ্যে কথা হয়, তিনি দেশে ফিরতে চান: জি এম কাদের (ভিডিও) ◈ মানববর্জ্য ও কৃষিজ বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন, গবেষকদের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর ◈ ‘ভোট চুরির প্রমাণ চেয়েছেন রাষ্ট্রপতি, আমাদের কাছে তা আছে’: রাহুল গান্ধী ◈ খুলনার চার থানায় বিশেষ অভিযান, পুলিশ সদস্যদের একা চলাচলে নিষেধাজ্ঞা ◈ দিল্লিতে ধর্না থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক, কারণ জানাল পুলিশ ◈ ২০২৭ সালের হজ মিশন ভিসা পেতে ২৭০ এজেন্সিকে জরুরি নির্দেশ, তথ্য জমার শেষ সময় রোববার ◈ চুরির অপরাধে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের ভিসা, স্থায়ী নিষেধাজ্ঞার ঝুঁকি ◈ শেষ মুহূর্তে বরু‌শিয়া ডর্টমুন্ডের কা‌ছে হার এড়া‌লো ব্রেমেন

প্রকাশিত : ১৭ মে, ২০২১, ০৭:১৫ বিকাল
আপডেট : ১৭ মে, ২০২১, ০৭:১৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইয়াবা বিক্রি করার কুমিল্লা থেকে নেয়াখালী, আটক ৪

অহিদ মুুকুল:[২] নোয়াখালীর চাটখিলে ৩০০ ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। তারা কুমিল্লা থেকে এসেছিলেন।

[৩] আটককৃতরা হলেন- চাটখিল উপজেলার মলংমুড়ি গ্রামের নূর মোহাম্মদ রনি, মো. সুলতান মাহমুদ শিমুল, কুমিল্লার মনোহরগঞ্জের মো. হেলাল ওরফে বুলেট, একই এলাকার আব্দুল মান্নান। এ সময় আটককৃত মাদক কারবারিদের থেকে ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

[৪] সোমবার দুপুরে চারজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, রোববার বিকেলে চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের পাওড়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।

[৫] চাটখিল থানার ওসি মো.আনোয়ারুল ইসলাম জানান, শিমুল ও বুলেট দীর্ঘদিন ধরে নোয়াখালীর বিভিন্ন উপজেলার প্রত্যন্ত অঞ্চলগুলোতে পাইকারি দামে ইয়াবা বিক্রি করছিল। তারা কুমিল্লা থেকে নোয়াখালী আসত।

[৬] রোববার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। ওই সময় নোয়াখালীর আরো দুই ইয়াবা ব্যবসায়ীকে আটক করা হয়। চারজনকেই কারাগারে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ