শিরোনাম
◈ অ্যাপস ভিত্তিক রাইড পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ গ্রাহকের তথ্য চুরির দাবি, মুক্তিপণ চাওয়া হয়েছে ৪ লাখ ডলার ◈ শক্তিশালী হচ্ছে এল নিনো, ডিসেম্বরে চূড়ায় উঠতে পারে; প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ◈ ‘বাবা, তারা আমাকে আটকে রেখেছে উদ্ধার করো, না হলে ওরা মেরে ফেলবে’—শেষ ফোনের কয়েক ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার ◈ বিশ্বের সেরা দুই শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাকৃবির ১৬ গবেষক ◈ ১০ অক্টোবরের বিক্ষোভের আগে ভারতজুড়ে কর্মী-সমর্থকদের আটক করা হচ্ছে, ‘আরও মানুষ রাজপথে নামবে’: অভিজিৎ দীপকে ◈ বাংলাদেশে ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ বাংলাদেশে স্টারলিংকের মোবাইল সেবা চালু নিয়ে উচ্ছ্বাস ইলন মাস্কের, ক্ষোভ ঝারলেন ভারতের ওপর ◈ রূপপুরের প্রথম ইউনিটে ফার্স্ট ক্রিটিক্যালিটির অনুমোদন, গ্রিডে বিদ্যুৎ আসতে আরও দুই ধাপ ◈ ফ্রান্সে উচ্চশিক্ষার পাশাপাশি ভাষা ও পেশাগত দক্ষতা অর্জনের আহ্বান বাংলাদেশি শিক্ষার্থীদের ◈ জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা, চূড়ান্ত সিদ্ধান্ত সোমবার

প্রকাশিত : ১৭ মে, ২০২১, ০৪:৫৮ দুপুর
আপডেট : ১৭ মে, ২০২১, ০৫:৩৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ‘লকডাউন’ বাড়াতে চায় স্বাস্থ্য মন্ত্রণালয়, দ্বিতীয় ডোজের টিকা নিশ্চিত করা নিয়ে চিন্তিত বাংলাদেশ সরকার: স্বাস্থ্যমন্ত্রী

তাপসী রাবেয়া: [২] দেশে করোনাভাইরাসের ( কোভিড-১৯) সংক্রমণের বর্তমান পরিস্থিতিতে চলমান বিধিনিষেধ অব্যাহত রাখার পক্ষে মতামত দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, আমরা চলমান বিধিনিষেধ আরও বাড়ানোর জন্য সুপারিশ করব। সোমবার সচিবালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

[৩] স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভারতীয় ভ্যারিয়েন্ট রুখতে সীমান্ত বন্ধ রাখার সুপারিশ থাকবে মন্ত্রণালয়ের। এছাড়া দূরপাল্লার বাস, লঞ্চ, ট্রেন এখন বন্ধ রয়েছে। আমাদের প্রস্তাব থাকবে এসব যেন বন্ধই থাকে।

[৪] টিকা প্রসঙ্গে বলেন দুঃখজনক হলেও সত্যি যে, আমাদের সেকেন্ড ডোজের বিষয়টি নিয়ে আমরাও চিন্তিত, আপনারাও চিন্তিত আছেন। দ্বিতীয় ডোজের টিকা দেয়ার কর্মসূচি আর এক সপ্তাহ থেকে ১০ দিন চলতে পারে।

[৫] বলেন, টিকার সরবরাহ ঠিক রাখতে সরকার সব ধরণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। সরকার রাশিয়া, চীন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রের সাথে ভ্যাকসিন পাওয়ার বিষয়ে আলোচনা চলছে।

[৬] সরকারের সঠিক সময়ে নানা পদক্ষেপ, ভারতের সাথে সীমান্ত বন্ধ করার সিদ্ধান্তের কারণে ভারতীয় ভ্যারিয়েন্ট থেকে নিরাপদে রয়েছে বাংলাদেশ। ভারতের অবস্থা স্বাভাবিক না হওয়া পর্যন্ত সীমান্ত আগামীতেও বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

[৭] দেশে ভ্যাকসিন উৎপাদনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেবেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, দেশে ভ্যাকসিন উৎপাদনের অনুমোদন দেওয়া অনেক বড় সিদ্ধান্ত। যেকোনও ভ্যাকসিন ব্যবহার বা তৈরি করতে হলে আমাদের ওষুধ প্রশাসন অধিদফতরের অনুমোদন লাগে এবং সরকারেরও অনুমোদন লাগে। ওষুধ প্রশাসনে আবেদন করলে তারা যাচাই বাছাই করে। আমরা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি, ভ্যাকসিন ক্রয় করবো। আবার যদি সঠিক প্রস্তাব আসে তাহলে দেশে উৎপাদন করবো।

 

 

  • সর্বশেষ