শিরোনাম
◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী ◈ মেয়ের নিখোঁজে বাবা-মায়ের উদ্বেগহীনতা সমাজের গভীর সংকটের প্রতিচ্ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ভারতের শীর্ষ ১০ শতাংশ ধনীর চেয়েও বেশি আয় যুক্তরাষ্ট্রের দরিদ্রদের ◈ যে কারণে সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ ঘোষণা

প্রকাশিত : ১৭ মে, ২০২১, ০৪:৫১ দুপুর
আপডেট : ১৭ মে, ২০২১, ০৪:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ক্যাম্প ন্যুত ক্লাবের হয়ে মেসির শেষ ম্যাচ পরাজয় নিয়ে মাঠ ছাড়ল

স্পোর্টস ডেস্ক : [২] চলতি মৌসুমের শুরুতে অনেক আশা করেই রোনাল্ড কোম্যানকে কোচ করে আনা হয়েছিল। কিন্তু ডাচ এই মাস্টারমাইন্ডের অধীনে নিত্য নতুন লজ্জার নজির তৈরি করছে বার্সেলোনা। গত রাতে তারা ঘরের মাঠে সেল্টা ভিগোর কাছে হেরে গিয়েছে কাতালানরা। যে পরাজয়ে লিগ শিরোপা জয়ের আশাও শেষ হয়ে গেছে ব্লগ্রানাদের।

[৩] বার্সেলোনার এই পরাজয়ের পরই প্রশ্ন উঠেছে, এটাই কি তাহলে ন্যু ক্যাম্পে লিওনেল মেসির শেষ ম্যাচ ছিল? গত মৌসুমেই ক্লাব ছাড়তে চেয়েছিলেন মেসি। আইনি জটিলতায় সম্ভব হয়নি।

[৪] এ বার অবশ্য মেসির দল ছাড়ার সম্ভাবনা জোরদার। ভাল ফুটবলার আনা এবং দল শক্তিশালী করার লোভ দেখিয়ে তাঁকে রেখে দেওয়া হয়েছিল ঠিকই। কিন্তু অনেকেই মনে করছেন, এ বার মেসিকে আর আটকে রাখা যাবে না।

[৫] বার্সেলোনার সাথে লিওনেল মেসির চুক্তির মেয়াদ এবার শেষ হয়ে যাচ্ছে। এরপর সে চাইলে একেবারে বিনা পয়সায় যেকোন দলে নাম লেখাতে পারবেন। এই সুবিধারই ফায়দা তুলে মেসিকে দলে ভেড়াতে ওৎ পেতে আছে পিএসজি এবং ম্যানচেস্টার সিটি। বিনামূল্যে তাকে দলে টেনে পুরো অর্থ মেসিকে খুশি করতে ব্যয় করতে চাইছে দল দুটি।

[৬] মেসির প্রস্থানের মঞ্চ যেমন প্রস্তুত ঠিক তেমনই বার্সেলোনার কোচ হিসেবে রোনাল্ড কোম্যানের চাকরিও হয়তো থাকবে না। তারপরও নিজের চাকরির কথা নিয়ে না ভেবে মেসির থাকা না থাকা নিয়েই যেন বেশি চিন্তিত কোম্যান।

[৭] তার চাওয়া ন্যু ক্যাম্পেই থেকে যাক মেসি। ম্যাচ শেষে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তাকে ছাড়া খেলা অসম্ভব। সে এখনো বিশ্বের সেরা খেলোয়াড়। সে এরই মধ্যে ৩০ গোল (লিগে) করেছে, দলকে অনেক পয়েন্টও এনে দিয়েছে। আশা করছি ক্যাম্প ন্যুতে এটাই তার শেষ ম্যাচ নয়।

[৮] লিগ জেতার কোনও আশাই আর নেই বার্সেলোনার। আগামী রবিবার চলতি মৌসুমের সর্বশেষ ম্যাচ ঘরের মাঠে তারা খেলবে এইবারের বিপক্ষে। - স্পোর্টস জোন

  • সর্বশেষ