শিরোনাম
◈ নিষেধাজ্ঞার মধ্যেই নির্বাচনের আগে সরকারি দপ্তরে নতুন গাড়ি কেনার অনুমোদন ◈ পাকিস্তান থেকে কম দামে রেল কোচ ও ওয়াগন কিনতে আগ্রহী বাংলাদেশ ◈ ৪৬তম বিসিএসের ১৪৫৭ জনকে নিয়োগের সুপারিশ ◈ প্রতিশ্রুতি নয়, বাস্তবায়নেই পরীক্ষায় পড়বে নতুন সরকার ◈ নির্বাচনে ২৪ ঘণ্টা যান চলাচলে নিষেধাজ্ঞা, ৭২ ঘন্টা মোটরসাইকেল চলাচল সম্পূর্ণভাবে বন্ধ ◈ নাসীরুদ্দীন পাটওয়ারীকে দিয়ে আল্লাহ আমার ধৈর্য্যের পরীক্ষা নিচ্ছেন : মির্জা আব্বাস ◈ নির্বাচনের পরিবেশ সম্পূর্ণ ভালো রয়েছে : ইসি মাছউদ ◈ আন্তর্জাতিক শ্রমবাজারে সুনাম বজায় রাখতে সার্টিফিকেশন জালিয়াতি রোধে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার  ◈ প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার ◈ রমজানে অফিসের নতুন সূচি, প্রজ্ঞাপন জারি

প্রকাশিত : ১৬ মে, ২০২১, ০৯:২৭ রাত
আপডেট : ১৬ মে, ২০২১, ০৯:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আবারো বড় দুঃসংবাদ পেল জোফরা আর্চার

স্পোর্টস ডেস্ক : [২] ইংল্যান্ডের তারকা পেসার জোফরা আর্চারের নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে খেলা নিয়ে বড় শংকা দেখা দিয়েছে, কারণ কেন্টের বিরুদ্ধে সাসেক্সের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপ ম্যাচে খেলতে গিয়ে তাঁর পুরোনো কনুই ইনজুরিতে পড়েছেন এই বোলার।

[৩] ২৬ বছরের জোফরা আর্চার বেশ কিছুদিন ধরেই এই কনুইতে চোটে ভুগছিলেন, যার কারণে তিনি ভারতের বিপক্ষে এবং তারপরে বর্তমানে স্থগিত ইন্ডিয়ান প্রিমিয়ার আইপিএলে খেলতে পারেননি। এছাড়াও ২০২০ সালের শুরুর দিকেও এই ইনজুরি রাকে ভুগিয়েছিল।

[৪] আইপিএলে না খেলে দেশের ফিরে ইনজুরি কাটিয়ে সাসেক্সের হয়ে নিজের প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে গিয়ে আর্চার প্রথম ইনিংসে ২৯ রানে দুই উইকেট নিয়েছিলেন। দ্বিতীয় ইনিংসে মাত্র পাঁচ ওভার বল করতে পারেন এবং কনুইতে ব্যথা অনুভব করেন।

[৫] এ ব্যাপারে সাসেক্সের প্রধান কোচ ইয়ান স্যালিসবারি রোববার (১৬ মে) সাংবাদিকদের বলেন, বর্তমানে তিনি বোলিং করতে পারবেন না। জোফরা ইনজুরিতে পড়ায় আমি নেতা এবং দল হিসাবে হতাশ। তবে এটা ঘটতেই পারে। মানুষ খেলাধুলায় সময় আহত হতেই পারে। এটাই জীবন।

[৬] স্যালসবারি আরো বলেছিলেন, তিনি এখনও মাঠে নামতে আগ্রহী, কারণ তিনি চান সাসেক্সের জয়। তবে এই ম্যাচে খেলতে তাদের (ইসিবি) অবশ্যই অনুমোদন প্রয়োজন।

[৭] উল্লেখ্য, আগামী ২ জুন থেকে দুই টেস্টের সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে স্বাগতিক ইংল্যান্ড। আর এজন্য মঙ্গলবার ইংলিশ দল ঘোষণা করার কথা। আর তারপর ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ইংল্যান্ড, যা শুরু হবে আগামী ৪ আগস্ট থেকে। - ক্রিকবাজ/ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়